'জনগণকে উসকে দেওয়ার চেষ্টা', লেহ-তে সোনম ওয়াংচুকের চলাচলের ওপর ৬০ দিনের বিধিনিষেধ জারি
'জনগণকে উসকে দেওয়ার চেষ্টা', লেহ-তে সোনম ওয়াংচুকের চলাচলের ওপর ৬০ দিনের বিধিনিষেধ জারি

‘জনগণকে উসকে দেওয়ার চেষ্টা’, লেহ-তে সোনম ওয়াংচুকের চলাচলের ওপর ৬০ দিনের বিধিনিষেধ জারি

Bengal Liberty : লাদাখে আসন্ন স্থানীয় নির্বাচন আয়োজনের বিরোধিতার প্রেক্ষাপটে জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের চলাচলের ওপর ৬০ দিনের বিধিনিষেধ জারি করেছে লেহ প্রশাসন। জনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি আদেশে উল্লেখ করা হয়েছে যে, রাজ্য নির্বাচন কমিশন এবং লাদাখের প্রধান নির্বাচনী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী জেলায় ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি লেহ ও কারগিল পৌর এলাকায় নির্বাচন চলাকালীন যেকোনো ধরনের ধরনা, অনশন ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

লেহ-র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে। লেহ জেলার ভৌগোলিক সীমানার মধ্যে সোনম ওয়াংচুককে কোনো অননুমোদিত মিছিল, শোভাযাত্রা বা জনসমাবেশ আয়োজন করা কিংবা তাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জনশান্তি বিঘ্নিত হতে পারে বা চলমান নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে, এমন যেকোনো কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার কথাও বলা হয়েছে। লেহ-র সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের তরফে বৃহস্পতিবার একটি প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।

লাদাখ প্রশাসন ২১ নভেম্বর মিউনিসিপ্যাল ও পঞ্চায়েত নির্বাচন এবং ৪ ডিসেম্বর পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু সোনম ওয়াংচুকসহ লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতারা ডিসেম্বরের তীব্র শীতের মধ্যে নির্বাচন আয়োজনের তীব্র বিরোধিতা করছেন। তাঁদের মতে, ডিসেম্বর মাসে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এমনকী, প্রবল তুষারপাত হয়। এই পরিস্থিতিতে বহু মানুষ শীতের কারণে অঞ্চলের বাইরে চলে যান, যা ভোটারদের অংশগ্রহণকে মারাত্মকভাবে ব্যাহত করবে বলে দাবি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।