জখম কনস্টেবলে আর্থিক সাহায্য, অভিযুক্তের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জখম কনস্টেবলে আর্থিক সাহায্য, অভিযুক্তের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

জখম কনস্টেবলে আর্থিক সাহায্য, অভিযুক্তের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : শান্তিনিকেতনে অভিযুক্তের গুলিতে জখম কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, পুলিশের গায়ে হাত পড়লে তিনি বাড়িতে থাকবেন না। ছুটে আসবেনই। একই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্তকে কোনওভাবেই ছাড়া হবে না। ৩৬টি খুনের আসামি কীভাবে জামিন পেয়ে যান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এদিন রাতে আচমকাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জখম কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। কীভাবে তাঁর চিকিৎসা চলছে, সেই বিষয়টিও খতিয়ে দেখেন। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে বাঁ পায়ের এক্স রে রিপোর্ট দেখান। মুখ্যমন্ত্রী জানান, জখম কনস্টেবলকে দ্রুত সুস্থ করে তুলতে তিনি তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করার ব্যবস্থা করে দিতে পারেন। তবে এখানকার চিকিৎসকরা বলছেন, তাঁরাই কনস্টেবলকে দ্রুত সুস্থ করে তুলবেন।

একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সাহসিকতা প্রদর্শনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জখম কনস্টেবলকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে। অভিযুক্ত রতন শেখ সম্পর্কে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্তকে ধরা হবে। আইন অনুযায়ী পুলিশ যা করার করবে পরিবেশ পরিস্থিতি বুঝে। পাশাপাশি তিনি জানান, অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ ছিল। ৩৬টি কেস আছে ওর বিরুদ্ধে।

গত জুলাই মাসে আমাদের সরকার আসার পর ওকে গ্রেফতার করা হয়েছিল। এতগুলি কেস থাকা সত্ত্বেও কীভাবে জামিন পেল, সেই বিষয়টি দেখা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্ত ভেবেছিল, আগের সরকার রয়েছে। তাই পুলিশকে গুলি করার সাহস দেখাতে পেরেছে। কিন্তু এখন আর রাজ্যের পুলিশ আগের মতো নেই। পুলিশকে গুলি পকেটে ঢুকিয়ে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। এই সমস্ত খুনিদের জন্য খোলা ছুট দেওয়া হয়েছে। পুলিশ ক্ষেত্র বিশেষে অন স্পট ঠিক করবে কী করবে। তবে আমি বলব, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নিতে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।