protest in tripura against bangladesh issure
সুদীপ নাথ, অগরতলা, Bengal Liberty: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে উগ্র মৌলবাদীদের হিংসাত্মক আচরণে সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি মৌলবাদীরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা করলে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ, বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুসের মদতেই দেশে এহেন অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় এবার সোচ্চার হয়েছে সনাতনী হিন্দু সেনা। তাদের অনড় দাবি, অবিলম্বে বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এই দাবিকে সামনে রেখে শনিবার আগরতলার কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাশে ভিআইপি সড়কে বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী হিন্দু সংগঠন। সংগঠনের পক্ষ থেকে কেশব দেব সংবাদমাধ্যমকে জানান, অবিলম্বে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কড়া নিরাপত্তার বলয় (Tripura)
মূলত আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়ে তাঁরা এগোলেও, ত্রিপুরা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাই কমিশনের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। বিক্ষোভ চলাকালীন গোটা এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বলয়ে ঘিরে থাকার চিত্র দেখা যায়।
