স্নাতকোত্তর শিক্ষানবিশদের উদ্দেশে কার্যত ফতোয়া জারি করল অসম মেডিকেল কলেজ ও হাসপাতাল
স্নাতকোত্তর শিক্ষানবিশদের উদ্দেশে কার্যত ফতোয়া জারি করল অসম মেডিকেল কলেজ ও হাসপাতাল

জেনারেল মেডিসিনের পিজিটি শিক্ষার্থীদের উদ্দেশে নিষেধাজ্ঞা, ক্ষোভ চরমে

অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের জারি করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়কালে ভালভাবে পড়াশুনো সম্পন্ন করার দিকেই লক্ষ্য রাখতে হবে পড়ুয়াদের। এই সময়কালে তাদের ক্লিনিক্যাল কর্তব্য, রোগীদের প্রতি যত্ন নেওয়া ও গবেষণার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েকজন পড়ুয়া এই নির্দেশের প্রশংসা করলেও অধিকাংশই এই বিজ্ঞপ্তির সমালোচনায় সরব। তাদের বক্তব্য, প্রতিষ্ঠান তাদের অধিকার খর্ব করতে চাইছে। যা কোনওভাবেই কাম্য নয়।

Bengal Liberty