Bengal Liberty : আওয়ামী লীগের বন্ধের জেরে পদ্মাপারে তৈরি হয়েছে চরম অস্থিরতা। যত সময় এগোচ্ছে, ততই আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। একাধিক অঞ্চল থেকে উঠে আসছে অশান্তির ছবি। যে জায়গাগুলিতে এখনও অশান্তির আঁচ পৌছায়নি, সেখানেও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। পায়ের উপর পা তুলে শুধুই তামাশা দেখছে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। চূড়ান্ত টানাপোড়েনের মাঝেই এবার প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃকবাড়ি পুড়ে ছাই হয়ে গেল। আগুন নেভানোর চেষ্টা করা হলেও বাড়ির অধিকাংশ অংশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বর্তমানে মুহাম্মদ ইউনূস আমেরিকায় থাকলেও আগুনের দাবানল থেকে রেহাই পেল না তাঁর পৈতৃকবাড়ি।
মুহাম্মদ ইউনূসের পৈতৃকবাড়ি চট্টগ্রামে অবস্থিত। সেখানেই ভোরবেলা আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দমকল বিভাগকে খবর দেওয়া হলেও দেরিতে পৌঁছনোর অভিযোগে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ২৪ ঘণ্টার বন্ধ কর্মসূচিতে এখনও পর্যন্ত ৫৬৫ জনকে গ্রেফতার করা হলেও অশান্তির আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।
ছাত্র আন্দোলনের জেরেই গদিচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। তারপরেও অশান্তির আগুন কমেনি, উল্টে তা আরও কয়েক গুণ বেড়েছে। প্রসঙ্গত, ডিসেম্বর মাসেই দেশে ফেরার ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশজুড়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। শেখ হাসিনা দেশে ফেরার পরেই কি পরিস্থিতি স্বাভাবিক হবে, নাকি আরও বাড়বে রাজনৈতিক টানাপোড়েন? এর প্রভাব বিশ্বজুড়ে কীভাবে পড়বে? এই নিয়েই উদ্বেগে আন্তর্জাতিক মহল।


