Weather
কলকাতা পুরসভার কর্মীদের তৎপরতায় ভারী বৃষ্টিপাত সত্ত্বেও কোথাও জমেনি জল

কলকাতা পুরসভার কর্মীদের তৎপরতায় ভারী বৃষ্টিপাত সত্ত্বেও কোথাও জমেনি জল

Bengal Liberty : ঘূর্ণিঝড় ‘ আকভান’-এর জেরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার জেরে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। এদিন দুপুর ২টো পর্যন্ত কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিসংখ্যান দিয়েছে কলকাতা পুরসভা। এদিন পাগলাডাঙ্গা এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। সেখানে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে কামডহরিতে, সেখানে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও ঠনঠনিয়ায় ২৭ মিলিমিটার, বালিগঞ্জে ২৮ মিলিমিটার, মানিকতলায় ৩০ মিলিমিটার, বেলগাছিয়ায় ২৫ মিলিমিটার, তপসিয়ায় ২৫ মিলিমিটার, উল্টোডাঙ্গায় ২৭ মিলিমিটার, পামার ব্রিজে ২৭ মিলিমিটার , কালীঘাটে ২৩ মিলিমিটার, যোধপুরে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বিকেল ৫টা পর্যন্ত।


কলকাতা পুরসভার সেচ ও নিকাশি বিভাগের কর্মীদের নিরলস তৎপরতার ফলে কলকাতার পরিস্থিতি এদিন স্বাভাবিক ছিল। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে কোনও এলাকায় জল জমলেও তা যাতে বেশিক্ষণ স্থায়ী না হয়, তা নিশ্চিত করার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে সর্বতোভাবে পদক্ষেপ করা হয়েছে। সেচ ও নিকাশি বিভাগের আধিকারিকরা সমস্ত পরিস্থিতির উপর সারাক্ষণ নজরদারি রাখছেন। ৭ নম্বর নিকাশি বিকল হয়ে পড়ায় ৪৩, তপসিয়া রোড দক্ষিণের বেশ কিছু অংশে জল জমে যায়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।