Bengal Liberty : উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘিরে কাটল পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা। ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একই দিনে প্রকাশিত হবে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলও। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।
সংসদ জানিয়েছে, ২৭ নভেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ৩টে থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখা ও ডাউনলোড করা যাবে। ফলাফল দেখতে পরীক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন


