Bengal Liberty: রাজ্যের মাদ্রাসাগুলির অবস্থান, নথিভুক্তির ধরন, পরিকাঠামো, শিক্ষক-কর্মী ও পড়ুয়াদের তথ্য সংগ্রহে নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। রাজ্যের মাদ্রাসাগুলির পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি করা এবং নথিপত্র তথ্য যাচাই ও সমীক্ষার পর পরবর্তী সময়ে অনুমোদনহীন আনএইডেড মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তও সামনে এসেছে। এর পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের—যার মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাও অন্তর্ভুক্ত—তথ্য সংগ্রহ ও যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। নিয়ন্ত্রণাধীন বেসরকারি, সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলির কর্মীদের (শিক্ষক এবং অশিক্ষক উভয়ই) ৭ম বেতন কমিশন, পশ্চিমবঙ্গ-এর উদ্দেশ্যে এক্সেল ফরম্যাটের ডেটা-শিট ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে।


