Narendra Modi
Narendra Modi

শনিবার খড়গপুর আইআইটি’তে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Bengal Liberty : আইআইটি, খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি তিনি বিহারের বৈশালীতে ৩৪ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি, এদিনই তিনি লখনউতে দক্ষতা বৃদ্ধি কর্মসূচি ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-তে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে তাঁর সফরের কথা উল্লেখ করেছেন।

শনিবার সকাল ৯টা ৪৫ নাগাদ আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা তাঁর। খড়গপুর আইআইটিতে যেখানে প্রথম ডাক্তারি কোর্স শুরু হয়েছিল, সেই জায়গা তিনি ঘুরে দেখবেন। তারপর ইআইটি খড়গপুরের নেতাজি অডিটোরিয়ামে অনুষ্ঠানের হাজির হবেন মোদি। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হবে। আইআইটি’র ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক মুদ্রা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।