এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের তালিকায় লরেন্স ঘনিষ্ঠ গোল্ডি, ধরিয়ে দিতে পারলে পুরস্কার
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের তালিকায় লরেন্স ঘনিষ্ঠ গোল্ডি, ধরিয়ে দিতে পারলে পুরস্কার

এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের তালিকায় লরেন্স ঘনিষ্ঠ গোল্ডি, ধরিয়ে দিতে পারলে পুরস্কার

Bengal Liberty : ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের তালিকায় প্রথম দশ জনের মধ্যে উঠে এল খুন, অপহরণ মামলায় অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার। এফবিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছে, গোল্ডি সম্পর্কে যদি খবর দিতে পারে বা তাকে গ্রেফতার করতে কেউ যদি সাহায্য করে তাহলে সেই ব্যক্তিকে ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, গোল্ডি খুন, অপহরণ, মাদক পাচার সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। অপরাধ জগতের এই কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বিস্তৃত।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে এই গোল্ডিকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। গত ১৯ নভেম্বর কানাডা আলাদাভাবে গোল্ডিকে ধরতে পুরস্কার ঘোষণা করে। সেক্ষেত্রে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ এই ব্যক্তিকে ধরতে ২ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়। কানাডার ২৫ জন মোস্ট ওয়ান্টেডের তালিকায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ওই সদস্যও রয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের তালিকাতেও গোল্ডির নাম উঠে এল।

এফবিআইয়ের লস অ্যাঞ্জেলসের ফিল্ড অফিস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্যাট্রিক গ্র‍্যান্ডি জানান, সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ও খুবই সাংঘাতিক ব্যক্তি। সেজন্য তাকে আমাদের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছে। যে ব্যক্তি এই অপরাধীকে ধরতে সাহায্য করবে, তাঁকে ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে৷ গোল্ডির ছবি এফবিআইয়ের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে ধরা পড়ছে, ততক্ষণ তার ছবি বিভিন্ন মোবাইল ফোনেও ছড়িয়ে দেওয়া হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।