Rekha Patra
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র

গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন রেখা পাত্র। পরিস্থিতি বুঝে বাড়িতে উপস্থিত লোকজন দ্রুত তাঁকে স্থানীয় স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেই অনুযায়ী রাতেই বিধায়িকাকে বসিরহাটে নিয়ে যাওয়া হয়।

এরপর অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে রেখেই বিধায়িকাকে অ্যাম্বুল্যান্সে কলকাতার আর এন টেগর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি এখন জ্ঞান ফিরে পেয়েছেন কি না কিংবা শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।