ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে খুন কাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা
ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে খুন কাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা

ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে খুন কাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা

Bengal Liberty : প্রকাশ্যে ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। কানাডার সারিতে এই ঘটনাটি গত ১৫ নভেম্বর ঘটলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযুক্ত ধরা পড়েনি। নিহতদের নাম সুখজিৎ কৌর (২৪) এবং গগনপ্রীত রেহাল (২৩) ওরফে গ্যারি। তারা ডেল্টা টাউনশিপের বাসিন্দা ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে এসেছে রবিবার।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রা ওয়ালমার্টের একটি স্টোরের বাইরের পার্কিং এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা অ্যাম্বুলেন্সে করে গুলিবিদ্ধ দম্পতিকে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে কানাডার তদন্তকারী সংস্থা ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ । পুলিশের অনুমান, শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। জানা গিয়েছে, নিহত গগনপ্রীতের নামে অস্ত্র সংক্রান্ত একটি মামলায় পুলিশের কাছে আগেই অভিযোগ দায়ের হয়েছিল। এই ঘটনায় জড়িত কেউ এখনও ধরা পড়েনি কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।