Bengal Liberty : আল কায়দার ৯/১১-র টুইন টাওয়ারে হামলার স্মৃতি ফিরে এল। সৌদি আরবের রাজধানী রিয়াধে আকাশচুম্বী দৃষ্টিনন্দন ভবন রিয়াধ টাওয়ারে এই একই রকম্ভাবে হামলা চালানোর অভিযোগ উঠল ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথি জঙ্গিরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি ভবন। হামলার পরে দাউ দাউ করে জ্বলছে টাওয়ারের মাঝের অংশ। তবে সৌদি সরকারের দাবি, হামলার ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে এখনও পর্যন্ত এই হামলা চালানোর ব্যাপারে হাউথি জঙ্গিদের তরফে কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতের দিকে ৮০ তলা ভবনে এই হামলা চালানো হয়েছে। এই ভবনে হামলা হতে পারে বলে অনেক আগে থেকেই সন্দেহ প্রকাশ করা হয়েছিল। যখন এই হামলা চালানো হয়েছিল, তখন সেখানে কেউ ছিল না। যারা ওই বিল্ডিংয়ে কাজ করে, তাঁরা গত সেপ্টেম্বর থেকেই ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতেন। সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে। গোটা ঘটনার নিন্দা করে সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, রাজধানী রিয়াধের বুকে একটি বিকট শব্দ পাওয়া যায়।
সেই শব্দের পর রিয়াধ ও দক্ষিণাঞ্চলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলিকে তারা প্রতিহত করেছে। হাউথি গোষ্ঠীকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডেলে সৌদি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সৌদি আরব তার সার্বভৌমত্ব রক্ষা করতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হুঁশিয়ারির সুরে সৌদি আরব জানিয়েছে, প্রয়োজনী সব পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে তাদের।
আরও খবর
এর আগে গত অক্টোবর মাসে রিয়াধ বিমানবন্দরে ১৮ জনের মৃত্যু হয়েছে। গত ৮ নভেম্বরও রিয়াধে আরামকো বিল্ডিংয়ে হামলা চালানো হয়েছিল। ইতিমধ্যে হাউথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন জায়গায় হামলা চালানোর হুমকি দিয়েছিল। তারমধ্যে এই ভয়াবহ ঘটনা হাউথির দিকেই আঙুল তুলছে বলে ওয়াকিবহাল মহলের মত।


