কলকাতায় কংগ্রেসের শক্তিবৃদ্ধি! দলে যোগ দিলেন শিখ সম্প্রদায়ের একাধিক সদস্য
কলকাতায় কংগ্রেসের শক্তিবৃদ্ধি! দলে যোগ দিলেন শিখ সম্প্রদায়ের একাধিক সদস্য

কলকাতায় কংগ্রেসের শক্তিবৃদ্ধি! দলে যোগ দিলেন শিখ সম্প্রদায়ের একাধিক সদস্য

Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর থেকেই কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরে যোগদান কর্মসূচির ছবি সামনে এসেছে। পঞ্চায়েত এলাকা থেকে ব্লক স্তর, এমনকি কলকাতা শহরেও দিনে দিনে কংগ্রেসে যোগদানকারীর সংখ্যা বাড়ছে বলে দাবি দলীয় নেতৃত্বের। সেই আবহেই এবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন শিখ সম্প্রদায়ের একাধিক সদস্য।

সোমবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, যোগদানকারীদের হাতে নিজেই কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কমলজিৎ সিং, মেজর সিং, মহাবীর সিং, পরমজিৎ সিং, দেবরাজ সিং, গুরপ্রীত সিং, রূপপাল সিং, সতীশ সিং এবং হিমাল পাত্র।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামীম আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এবং রোহন মিত্র।

প্রসঙ্গত, দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জাতীয় স্তরে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। সম্প্রতি রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের জয়লাভও জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এই রাজনৈতিক পরিস্থিতিতে কলকাতায় শিখ সম্প্রদায়ের একাধিক সদস্যের কংগ্রেসে যোগদানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সামনে পুরভোটের প্রস্তুতিও শুরু হয়েছে। ফলে আগামী দিনে এই যোগদান কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।