NCPI
স্পিকারের দরবারে ২০ এনসিপিআই সাংসদ

সময়সীমার শেষ দিনে স্পিকারের দরবারে ২০ এনসিপিআই সাংসদ! এবার সিদ্ধান্তের অপেক্ষা

এর পরেই ওই সাংসদদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে পদক্ষেপের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, তৃণমূলের প্রতীকে এবং দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন তাঁরা। অথচ দল ক্ষমতাচ্যুত হতেই তৃণমূল ছেড়ে পৃথক রাজনৈতিক অবস্থান নিয়েছেন। তাই তাঁদের সাংসদ পদ খারিজ করা উচিত।

এই অভিযোগের ভিত্তিতে বারবার ওই সাংসদদের কাছে জবাব তলব করেন লোকসভার অধ্যক্ষ। কিন্তু একাধিক বার অতিরিক্ত সময় চেয়েছিলেন ওই ২০ জন সাংসদ। শেষ পর্যন্ত গত সপ্তাহে ইমেল মারফত ২৪ নভেম্বরকে জবাব দেওয়ার চূড়ান্ত সময়সীমা হিসেবে জানিয়ে দেয় স্পিকারের সচিবালয়।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।