TMC Symbol
বিকেল চারটেয় কমিশনে শুনানি

জোড়াফুলের দখল কার হাতে? শুক্রে কমিশনে তৃণমূলের দুই শিবিরের লড়াই

দুই শিবিরকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানিতে সংশ্লিষ্ট পক্ষ নিজেরা হাজির হতে পারে। চাইলে আইনি প্রতিনিধিকেও পাঠানো যাবে। তবে দলের নেতারা সদলবলে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আইনজীবীদের মাধ্যমেই শুনানি হবে কি না, সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে।শুনানির শুরুতে নিজেদের দাবির পক্ষে বক্তব্য পেশ করবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, আপাতত তাঁদের আইনজীবীই কমিশনে দলের হয়ে সওয়াল করবেন। তাঁর দাবি, নির্বাচন কমিশনের চাওয়া সমস্ত নথি, তথ্য এবং হলফনামা জমা দিয়েছে তাঁদের শিবির।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে জোড়াফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্দেশে চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে হলফনামা এবং অতিরিক্ত নথি জমা দিতে বলা হয়েছিল। সাংগঠনিক স্তরে কোন শিবিরের কতটা সমর্থন রয়েছে, তার প্রমাণও হলফনামার মাধ্যমে তুলে ধরতে বলা হয়। সেই নির্দেশ মেনেই দুই পক্ষ বিপুল পরিমাণ নথি কমিশনে জমা দিয়েছে। এ বার সেই সমস্ত নথি ও যুক্তি খতিয়ে দেখে দুই পক্ষের বক্তব্য শুনবে কমিশন।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।