Bengal Liberty : প্রতিবাদের মঞ্চ ভেঙে দিলেই প্রতিবাদ থেমে যায় না। সাংবাদিক সম্মেলনে গর্জে উঠে এমনটাই হুঙ্কার দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। আসলে এই বক্তব্যের মাধ্যমে আইএসএফ মূলত গণতান্ত্রিক আন্দোলনের অধিকার এবং প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা তুলে ধরেছে।
আইএসএফ-এর মতে, শান্তিপূর্ণভাবে কোনও প্রতিবাদ বা অবস্থান বিক্ষোভ করা যেকোনো নাগরিক ও রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকারের মধ্যে পরে। সেখানে প্রশাসনিক শক্তি প্রয়োগ করে মঞ্চ ভেঙে দিলেও মানুষের দাবি বা ক্ষোভ কখনও দমিয়ে রাখা সম্ভব নয়। কাজেই মঞ্চ সরিয়ে নেওয়া হলেও আন্দোলনকারীরা বিকল্প উপায়ে বা রাস্তায় নেমে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে। তাই প্রতিবাদের মঞ্চ ভাঙলেই কি প্রতিবাদ থেমে যায়? আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন আইএসএফ-এর।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অবস্থান মঞ্চ পুলিশ ভেঙে দেওয়াকে কেন্দ্র করেও শহরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটি আই) ৬২ দিন ধরে চলা ছাত্রছাত্রীদের অবস্থান আন্দোলনের মঞ্চ পুলিশ সরিয়ে দেয়। প্রতিষ্ঠানের প্রশাসন আদালতের নির্দেশের কথা বলছে বলে অভিযোগ। কিন্তু সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে পুলিশের সঙ্গে মুখ ঢাকা অপরিচিত ব্যক্তিদের ভূমিকা কী ছিল, তার জবাব কে দেবে? এমনটাই প্রশ্ন আইএসএফ-এর। এই আন্দোলনের সূত্রপাত ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বহিরাগত সংগঠনের সদস্যদের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘাত ও পরবর্তী হামলার অভিযোগ থেকে। সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে তাঁদের প্রতিবাদের মঞ্চই ভেঙে দেওয়া হল। এর পরেই গর্জে ওঠে আইএসএফ। কলকাতায় এর আগেও আইএসএফ-এর বিভিন্ন কর্মসূচি এবং অবস্থান মঞ্চ ঘিরে পুলিশের সঙ্গে সংঘাত ও মঞ্চ সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।


