জেএমএম-এর ৬ সাংসদ সমর্থন জানাতে পারেন ডিলিমিটেশন বিলে, জল্পনা তুঙ্গে
জেএমএম-এর ৬ সাংসদ সমর্থন জানাতে পারেন ডিলিমিটেশন বিলে, জল্পনা তুঙ্গে

জেএমএম-এর ৬ সাংসদ সমর্থন জানাতে পারেন ডিলিমিটেশন বিলে, জল্পনা তুঙ্গে

Bengal Liberty : জেএমএম-এর ৬ জন সাংসদ ডিলিমিটেশন বিলে সমর্থন জানাতে পারেন। প্রকাশ্যে কেউ এই বিষয় কিছু না জানালেও সূত্র মারফত এমনই তথ্য জানা যাচ্ছে। যা বিরাট ধাক্কা কংগ্রেসের কাছে। এই ৬ সাংসদের মধ্যে তিনজন লোকসভার ও তিনজন রাজ্যসভার। ঝাড়খন্ডে সরকার চালানোর ক্ষেত্রে জেএমএম কংগ্রেসের উপর নির্ভরশীল। এই বিষয়ে এখনও অবশ্য কোনও অবস্থান ঘোষণা করেনি জেএমএম। জেএমএম-এর একটাই দাবি, তফসিলি উপজাতিদের আসন বাড়াতে হবে।

জেএমএম-এর একাংশের নেতাদের মতে, এই বিলের বিরোধিতা করার কোনও কারণ নেই। প্রসঙ্গত, এই বিল পাশের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। ইতিমধ্যেই এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী ও ডিএমকে এই বিলকে সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন। এই সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। ডিএমকে ও শারদ পাওয়ারের দল মোদী সরকারের পাশে দাঁড়ানোয় এই বিল পাশ করানো সহজ হল মোদী সরকারের পক্ষে। তারপরেও বিরোধী শিবিরে যেভাবে ফাটল দেখা দিচ্ছে, তাতে হাসি আরও চওড়া হবে বিজেপি নেতাদের মুখে, একথা বলাই বাহুল্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।