India summons again Bangladesh High Commissioner
Bengal Liberty: বাংলাদেশ ভারত সম্পর্কে চাপানউতোর অব্যাহত। ফের আবারও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক (Bangladesh High Commissioner)। একই সপ্তাহে দু’বার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডাকল এস জয়শঙ্করের মন্ত্রক। তবে কী কারণে এই তলব! তা স্পষ্ট নয়। তবে, বিগত কয়েকদিন দু দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই গত সপ্তাহে হামিদুল্লাকে তলব করে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে ভারত সরকার ।
উল্লেখ্য, (Bangladesh High Commissioner)
মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তার কিছু ঘণ্টা পরই বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল নরেন্দ্র মোদী সরকার। যার কারণে দু দেশের মধ্যে সম্পর্কের চাপানউতোর অব্যাহত। যার জেরে ১০ দিনে দুবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Bangladesh High Commissioner)।
বাংলাদেশের উত্তেজনার আঁচ এসে পড়েছে ভারতেও। দু’দেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যেই পারদ আরও চড়ে বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাসকে নারকীয় হত্যাকাণ্ড এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর। ভারতে তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ ছড়ায়। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং কলকাতার উপদূতাবাসের বাইরে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন। এসবের মধ্যেই প্রণয় বর্মাকে ডেকে উদ্বেগপ্রকাশ করে মুহাম্মদ ইউনূসের প্রশাসন।
প্রসঙ্গত,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলছে গোটা বাংলাদেশ। ময়মনসিংহে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। হামলা করা হয় প্রথম আলো এবং ডেলি স্টারের দপ্তরে। এই পরিস্থিতিতে দীপুর হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের উপর আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। অপরদিকে মঙ্গলবার হত্যাকারীদের কঠোর শাস্তি ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতেরও দিকে দিকে জ্বলে ওঠে আগুন।
