Muhammad Yunus
Muhammad Yunus

‘যেমন কর্ম তেমন ফল’, মার্কিন বিমানবন্দরে চরম হেনস্থার শিকার মুহাম্মদ ইউনূস

Bengal Liberty: বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আমেরিকার জেএফকে বিমানবন্দরে চরম সমালোচনার মুখোমুখি হতে হ’ল। শুনতে হ’ল― ‘আপনি একজন জঙ্গি’, ‘আপনি বাংলাদেশিদের হত্যা করেছেন’। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দৃশ্যটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে একটি সম্মেলনে যোগ দিতে হুইলচেয়ারে করে মুহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই একদল সাধারণ মানুষ, যাঁরা বাংলাদেশের নাগরিক-ও বটে, মুহাম্মদ ইউনূসের উদ্দেশে ক্ষোভ উগরে দেন। তাঁদের ভাষায়, ‘‘বাংলাদেশের হত্যাকারী, জঙ্গি আপনি। আপনার জন্য ১,০০০ জন পুলিশ কর্মী হত্যার শিকার। বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী আপনি।’’ সেই মুহূর্তে ইউনূস কোনও বক্তব্য না-রাখলেও তাঁর শরীরী ভাষা স্পষ্ট জানান দেয়, তিনি চরম অস্বস্তির মুখে পড়েছেন।

বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব সামলেছিলেন ইউনূস। কিন্তু সেই দায়িত্বভার গ্রহণের পর থেকেই একাধিক বিতর্ক সামনে আসে। যেমন― বাংলাদেশজুড়ে অস্থিরতা, সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার, নির্বাচন প্রক্রিয়া বারবার পিছিয়ে দেওয়া— ইত্যাদি। সব মিলিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে।

শেষ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন মুহাম্মদ ইউনূস। আর এবার যে আমেরিকাকে তিনি বন্ধু হিসেবে মনে করতেন, সেই দেশেই তাঁকে ‘জঙ্গি’ ও ‘বাংলাদেশিদের হত্যাকারী’ বলে চিহ্নিত করা হ’ল। একেই বলে ‘কর্মফল’। আগামী দিনে এই বিক্ষোভের রেশ কত দূর পর্যন্ত পৌঁছায়, এখন সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসেই শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। ফলত, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী কয়েকদিন পর চূড়ান্ত হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।