Parashuram (Bengali Serial TRP)
Bengal Liberty Desk, ২৬ ডিসেম্বর, কলকাতা: আজ, শুক্রবার বেরোল সাপ্তাহিক TRP রিপোর্ট (Bengali Serial TRP)। তালিকা দেখেই বোঝা গেল দর্শকের রুচিতে বদল এসেছে। যেখানে একদিকে বিয়ের সাজ, আলতা-মেহেন্দি, সাত পাক, ফুলশয্যার মত দৃশ্যগুলো পর্বের পর পর্ব দেখানো হলেও ‘চিরদিনই তুমি যে আমার’ (Chiradini Tumi Je Amar) আমার জায়গা পেল না প্রথম পাঁচে। অন্যদিকে রেটিং চার্টের শীর্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রাফ অ্যান্ড টাফ গল্পের ধারাবাহিকগুলো।
এক নজরে দেখে নিন TRP-র তালিকায় রইল কোন কোন ধারাবাহিক (Bengali Serial TRP)?

তালিকার শীর্ষে (Bengali Serial TRP) জায়গা ভাগ করে নিল ‘পরশুরাম’ এবং ‘পরিণীতা’। এই দুই ধারাবাহিকের রেটিং ৭.১। ‘পরশুরাম’-এ তৃণা-ইন্দ্রজিতের (Trina-Indrajit) পাশাপাশি সহকারী পুলিশ কমিশনার অলোক সান্যালের উপস্থিতি শো-টিকে আরো বাস্তব ও টানটান করেছে বলে মত অনেকের। দ্বিতীয় স্থানে ‘রাঙামতি’ (৭.০), তার ঠিক পরে ‘তারে ধরি ধরি মনে করি’ (৬.৮)- চৈতন্যদেবের পৌরাণিক আখ্যানকে আধুনিক রূপে দেখানোর চেষ্টা, আর সেটাই হয়ত দর্শকদের মনে দাগ কেটেছে। চতুর্থ স্থানে ‘ প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ও ‘মোর দরদিয়া’ (৬.৭), আর পঞ্চমে ‘লক্ষ্মী ঝাঁপি’ (৬.০)।
এসবের মাঝেই প্রশ্ন ঘোরাফেরা করছে তাহলে কি আজকের দর্শক বিয়ের অনুষ্ঠান আর রীতিনীতির ধীরগতির গল্পে আর আটকে থাকছে না? তারা কি চাইছে না এরকম কিছু দেখতে? পর্বের পর পর্ব ধরে মেহেন্দি থেকে গায়েহলুদ, শঙ্খধ্বনি, মালাবদল সবকিছু দেখানোর পরও দর্শকের মন কাড়তে পারল না ‘চিরদিনই তুমি যে আমার’ (Bengali Serial TRP)।
প্রযোজকদের একাংশের মত, এখন দর্শক চায় টুইস্ট, থ্রিল, ফাইট সিকুয়েন্স, নতুন কনসেপ্ট। সাজানো মণ্ডপ যতই সুন্দর হোক, গল্পেই যদি টান না থাকে রেটিং বাড়ানো কঠিন।
