PM Narendra Modi on Veer Baal Divas
Bengal Liberty Desk, ২৬ ডিসেম্বর, কলকাতা: বীর বাল দিবস (Veer Baal Divas) উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে (National Programme) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Veer Baal Divas) গুরু গোবিন্দ সিং জির চার সাহেবজাদার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন। তিনি বলেন, অতি অল্প বয়সেই মুঘল শাসনের নিষ্ঠুরতার মুখোমুখি হয়ে সাহেবজাদারা ধর্মীয় উগ্রতা ও নিপীড়নের বিরুদ্ধে যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সেই সাহস ও দৃঢ়তা আজও দেশের জনগণের জন্য এক অনুপ্রেরণার উৎস।
কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi on Veer Baal Divas)?
প্রধানমন্ত্রী (PM Modi on Veer Baal Divas) বলেন, “সাহেবজাদারা ভারতের অদম্য সাহস, নৈতিক শক্তি ও বীরত্বের প্রতীক। বয়স ও প্রতিকূলতার সীমা অতিক্রম করে তাঁরা অন্যায়ের বিরুদ্ধে অবিচল ছিলেন। নিষ্ঠুর মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ে তাঁরা ধর্মীয় উগ্রতা ও সন্ত্রাসের অস্তিত্বকেই কাঁপিয়ে দিয়েছিলেন।” তাঁর কথায়, সেই সময়ের সংগ্রাম ছিল ভারতের মৌলিক আদর্শ ও মানবিক মূল্যবোধ বনাম ধর্মীয় উগ্রতার এক স্পষ্ট সংঘর্ষ-সত্য ও মিথ্যার লড়াই।
ঐতিহাসিক প্রসঙ্গ টেনে মোদি (PM Modi on Veer Baal Divas) স্মরণ করান, ১৭০৪ সালের ২৬ ডিসেম্বর ঔরঙ্গজেবের শাসন আমলে সিরহিন্দের নবাব উজির খানের নির্দেশে সাহেবজাদা জোরোয়ার সিং ও ফতেহ সিং শহীদ হন। অন্যদিকে, চামকাউরের যুদ্ধে সাহেবজাদা অজিত সিং ও জুঝার সিং বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদের মর্যাদা লাভ করেন।
প্রধানমন্ত্রী (PM Modi on Veer Baal Divas) আরও জানান, ২০২২ সালে ২৬ ডিসেম্বরকে ‘বীর বাল দিবস’ হিসেবে ঘোষণার মাধ্যমে সাহেবজাদাদের আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই দিবস দেশের সাহসী ও কৃতী শিশুদের সম্মানিত ও অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় মঞ্চ হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে।
