Kolkata Metro Suicide
Bengal Liberty Desk, ২৬ ডিসেম্বর, কলকাতা: শুক্রবারের বিকেল, অফিসগামী যাত্রীদের ভিড়। মেট্রোর আনাগোনা, আর ব্যস্ত স্টেশনে হঠাৎ এক চিৎকারে চারিদিক নিমেষেই হয়ে গেল নিস্তব্ধ! কিছু বোঝার আগেই হতবাক যাত্রীরা। প্রকাশ্যে সকলের চোখের সামনে ভেসে উঠল রক্তাক্ত শরীর।
কী হয়েছিল ঠিক (Kolkata Metro Suicide)?

আজ, শুক্রবার বিকেল ৫:১৭ মিনিটে মেট্রোর ব্লু লাইনে দুর্ঘটনা (Kolkata Metro Suicide)। নেতাজি ভবন মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে মরণঝাঁপ এক যাত্রীর। যার জেরে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সাময়িকভাবে স্তব্ধ হয় উভয় দিকের মেট্রো পরিষেবা। কিছুক্ষণের জন্য পুরো ব্লু লাইনে দেখা দেয় যাত্রী দুর্ভোগ। অফিসগামী ও সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে ভিড়ের মধ্যে আটকে পড়েন। দ্রুত উদ্ধার কাজ চালাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (power block) করে মেট্রো কর্তৃপক্ষ। তবে খানিক পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যা ৬টা নাগাদ ব্লু লাইনের পুরো অংশে পুনরায় চালু হয় মেট্রো পরিষেবা (Kolkata Metro Suicide)।
মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ প্রাধান্য। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত পরিস্থিতি মনিটর ও ব্যবস্থা গ্রহণ করেন। মেট্রো কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। এই ঘটনা প্রমাণ করে যে, মানসিক স্বাস্থ্য ও যাত্রী নিরাপত্তা উভয় ক্ষেত্রেই সতর্কতা জরুরি (Kolkata Metro Suicide)।
