Modi at Neeraj Chopra Reception
Bengal Liberty Desk, ২৮ ডিসেম্বর, কলকাতা: অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) জীবনের নতুন অধ্যায়ে এবার নিজে গিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । শনিবার পাঞ্জাবের কার্নালে অনুষ্ঠিত নীরজ-হিমানীর (Neeraj – Himani) বৌভাতে উপস্থিত হন তিনি। ফুল উপহার দিয়ে আশীর্বাদ করলেন নবদম্পতিকে, পাশাপাশি একসঙ্গে তোলা ছবিও ইতিমধ্যেই ভাইরাল (Modi at Neeraj Chopra Reception)।

কবে বিয়ে করলেন নীরজ? (Modi at Neeraj Chopra Reception)
জানুয়ারিতে হিমাচলের সোলানে গোপনে বিয়ে করেন নীরজ ও হিমানী। প্রায় ১১ মাস পর পরিবারের আয়োজন করা বৌভাতে ছিল আত্মীয়, খেলোয়াড় থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই। তবে প্রধান নরেন্দ্র মোদির হঠাৎ আগমন অনুষ্ঠানের রং বদলে দেয় এক লহমায়। হাসিমুখে কথা বলেন নীরজ-হিমানীর সঙ্গে।
এর আগে গত ২২ ডিসেম্বর দম্পতিকে নিজের দিল্লি বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সাক্ষাতের ছবিও পোস্ট করে মোদী লিখেছিলেন “খেলাধুলা-সহ নানা বিষয়ে দারুণ আলোচনা হয়েছে।”
টোকিও অলিম্পিক্সে সোনা এবং প্যারিস অলিম্পিকে রুপো জিতে ভারতকে গর্বিত করেছিলেন নীরজ। তাঁর স্ত্রী হিমানীও কম নন। প্রাক্তন জাতীয় স্তরের টেনিস খেলোয়াড়। বর্তমানে আমেরিকায় স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এবং কলেজ টেনিস টিম পরিচালনার সঙ্গেও যুক্ত।
নীরজের জীবনে বড় দিনের সাক্ষী হলেন দেশের প্রধানমন্ত্রী নিজেই এ দৃশ্যই এখন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

