Bengal Liberty: ওসমান হাদি হত্যা-কাণ্ডের (Osman Hadi) সঙ্গে জড়িত দু’জন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ মেঘালয়ে প্রবেশ করেছে! এমনটাই দাবি ইতিমধ্যে পেশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সংবাদমাধ্যমের একাংশ।

ঢাকা পুলিশের বক্তব্য (Osman Hadi)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা হালুয়াঘাট সীমান্তর মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে ল। এবং, প্রথমে পুরুতি নামে এক ব্যক্তি সাহায্য পায় তারা। পরে স্যামি নামের এক ট্যাক্সিচালক তাদেরকে মেঘালয়ে নিয়ে যায়।
BSF এবং মেঘালয় পুলিশ দাবিগুলো খারিজ করল
BSF (মেঘালয় ফ্রন্টিয়ার) জানিয়েছে, কোনও প্রমাণ নেই। ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। BSF সদা তৎপর। মেঘালয় পুলিশ বলেছে, এই ঘটনা ঘটেনি। পাশাপাশি, বিষয়টা নিয়ে বাংলাদেশ পুলিশের তরফে থেকে কোনও যোগাযোগও করা হয়নি।
আরও খবর
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সীমান্তে Surveillance এবং Vigilance সর্বোচ্চ পর্যায়ে আছে। এবং, কোনও সীমান্ত পেরোনোর ঘটনা ঘটেনি।
শরিফ ওসমান হাদি ও তার খুনের প্রেক্ষাপট
ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক-ছাত্র সংগঠনের মুখপত্র এবং নেতা। দীর্ঘদিন ধরে তিনি ভারত বিরোধী হিসাবে কাজ করে আসছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় একটি নির্বাচনী প্রচারে এসে গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার হত্যার ঘটনাটি বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
[embedyt] https://www.youtube.com/watch?v=d1S6C8cpW1Q[/embedyt]


