Amit Shah in Kolkata
Bengal Liberty Desk, ৩০ ডিসেম্বর, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ তৈরি করতে গতকাল, সোমবারই কলকাতায় (Kolkata) এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। দলীয় সংগঠনের ভিত মজবুত করার পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখাই শাহের এই সফরের মূল লক্ষ্য (Amit Shah in Kolkata)। কোনও প্রকাশ্য জনসভা না রেখে আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মাধ্যমেই বিজেপির রাজনৈতিক অবস্থান তুলে ধরলেন শাহ। একইসঙ্গে রাজ্য সরকারকে লক্ষ্য করে আক্রমণের সুর শোনা গেল তাঁর গলায়। ভোটের মুখে কেন্দ্রীয় নেতৃত্বের এই সক্রিয় উপস্থিতি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে, তা স্পষ্ট করে দেয় এদিনের কর্মসূচি। মঙ্গলবার দুপুর প্রায় পৌনে এক ঘণ্টার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

তবে এদিন সাংবাদিক বৈঠকে অমিত শাহের বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে মদতের অভিযোগ। তাঁর অভিযোগ, সীমান্ত নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে রাজ্য সরকার দায় এড়িয়ে চলেছে। একইসঙ্গে দুর্নীতি, অপশাসন ও রাজনৈতিক সন্ত্রাসের প্রশ্নে তৃণমূল-কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি মতুয়া সমাজের (Matua Community) উদ্দেশ্যে আশ্বাস দিয়ে শাহ স্পষ্ট করেন, তাঁদের অধিকার ও স্বার্থরক্ষায় বিজেপি আগামীতেও দৃঢ় অবস্থান নেবে।
মতুয়াদের উদ্দেশ্যে শাহি বার্তা (Amit Shah in Kolkata)
মতুয়া সমাজের (Matua Community) উদ্দেশে কড়া ও স্পষ্ট বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Kolkata)। তিনি বলেন, “মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁরা ভারতের নাগরিক-এটা বিজেপির প্রতিশ্রুতি। তাঁদের কেউ ক্ষতি করতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও নন।” মতুয়াদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই সাহের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। এই সাংবাদিক বৈঠকে শাহের সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম মুখ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যা মতুয়া সমাজকে ঘিরে বিজেপির রাজনৈতিক বার্তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে (Amit Shah in Kolkata)।

নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Amit Shah in Kolkata)
নারী নিরাপত্তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন শাহ। রাজ্য সরকারকে বিঁধে তিনি বলেন, “সন্ধ্যা ৭টার পরে মহিলাদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন! কোন জমানায় রয়েছি আমরা? মোগল যুগে নাকি?” নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের সময়ে আরজি কর হাসপাতাল, সন্দেশখালি এবং দুর্গাপুরের প্রসঙ্গও টানেন শাহ (Amit Shah in Kolkata)।
অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ (Amit Shah in Kolkata)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Kolkata) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) সরাসরি প্রশ্ন করে বলেন, সীমান্তে বর্ডার ফেন্সিংয়ের জন্য রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা নির্বিঘ্নে গ্রামে গ্রামে ঢুকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি এবং এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অমিত শাহের দাবি, আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে তা হয়নি রাজ্য সরকারের প্রশ্রয়ের কারণে। তাঁর মতে, অনুপ্রবেশ এখন শুধু রাজ্যের নয়, দেশের নিরাপত্তা ও সংস্কৃতি রক্ষার প্রশ্ন, যা মোকাবিলায় সীমান্ত সুরক্ষা জোরদার করা জরুরি (Amit Shah in Kolkata)। শাহের আরও দাবি, “এই রাজ্যে সরকার নিজেদের ভূমি দিয়ে দিচ্ছে অনুপ্রবেশের জন্য। এটা গোটা দেশের জন্য বিপজ্জনক।”
সব মিলিয়ে বলা যেতে পারে, কলকাতার সাংবাদিক বৈঠক থেকেই বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিলেন অমিত শাহ (Amit Shah in Kolkata)। অনুপ্রবেশ, নারী নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে রাজ্য সরকারকে সরাসরি নিশানা করে বিজেপির আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের মুখে এই বার্তা যে রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে, তা বলাই বাহুল্য (Amit Shah in Kolkata)।
