Tobacco tax increase
Bengal Liberty: সিগারেট (Cigarette) ধরাতে গেলেই যদি মনে পড়ে যায় পকেটের কথা, অবাক হওয়ার কিছু নেই! নেশার স্বাদ এবার আরও চড়া দামে মিলতে চলেছে। সিগারেট (Cigarette), তামাক(Tobacco), পানমশলা (Panmasala) কিংবা গুটখার (Gutkha) মতো নেশাদ্রব্যে (Drugs) নতুন করে করের (Tax) বোঝা চাপাচ্ছে কেন্দ্র (Center)। তারিখও চূড়ান্ত—আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে নতুন কর কাঠামো। ফলে ধূমপায়ী (Smoker) থেকে তামাকসেবী (Tobacco user)—সবাইকে এখন থেকে নেশার জন্য গুনতে হবে বাড়তি টাকা।
বুধবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পানমশলার উপর নতুন সেস (Cess) আরোপ করা হতে চলেছে। এ ছাড়া, অর্থ মন্ত্রকের তরফে ‘চিবোনোর তামাক, জর্দার সুগন্ধযুক্ত তামাক এবং গুটখা প্যাকিং মেশিন (ক্ষমতা নির্ধারণ এবং শুল্ক আদায়) বিধিমালা, ২০২৬’ সংক্রান্ত বিজ্ঞপ্তিও বুধবার প্রকাশ করা হয়েছে (Tobacco tax increase) ।
৪০ শতাংশ জিএসটি (Tobacco tax increase)
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পানমশলা, সিগারেট এবং তামাকজাত সামগ্রী-সহ যাবতীয় পণ্যে ৪০ শতাংশ পণ্য ও পরিষেবা কর (GST) প্রযোজ্য হবে। তবে বিড়ির ক্ষেত্রে ধার্য করা হয়েছে ১৮ শতাংশ জিএসটি। পাশাপাশি, পানমশলার উপর বসছে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস। অন্যদিকে, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর আরোপ করা হচ্ছে অতিরিক্ত আবগারি শুল্ক।
বর্তমানে সিগারেটের উপর আরোপিত করের মধ্যে রয়েছে ২৮ শতাংশ জিএসটি ও অতিরিক্ত শুল্ক। গত সেপ্টেম্বরে জিএসটির নতুন কাঠামোয় কেন্দ্র ‘পাপের পণ্যে’ ৪০ শতাংশ কর বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে। যদিও জিএসটির হার কমলেও যাতে সিগারেট, তামাক, পানমশলা কিংবা গুটখার দাম না কমে, সেই লক্ষ্যেই গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে আনা হয় ‘স্বাস্থ্য এবং জাতীয় সুরক্ষা সেস বিল’।
কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, উৎপাদন শুল্ক আইনে সংশোধনের পর এই পণ্যগুলির উপর যে অতিরিক্ত কর আদায় হবে, তা ব্যয় করা হবে জনস্বাস্থ্য ও জাতীয় সুরক্ষা খাতে। সেই সিদ্ধান্তেরই বাস্তব প্রতিফলন ঘটতে চলেছে ফেব্রুয়ারি থেকে।
সব মিলিয়ে, নতুন কর ও সেসের জেরে সিগারেট, তামাক ও পানমশলার দামে আসছে বড়সড় ধাক্কা—নেশার অভ্যাসে এবার পড়তে চলেছে আরও ভারী আর্থিক চাপ Tobacco tax increase ।
