railone app
railone app

RailOne App:মার্চ থেকে বন্ধ হচ্ছে রেলের ‘ইউটিএস’ অ্যাপ, অসংরক্ষিত টিকিট কাটতে এখন ভরসা ‘রেলওয়ান’

Bengal Liberty Desk, ৪ জানুয়ারী কলকাতা: রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘ইউটিএস’ (UTS) আগামী মার্চ মাস থেকে পাকাপাকিভাবে বন্ধ করে দিচ্ছে ভারতীয় রেল। রেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে যাত্রীরা আর এই অ্যাপের মাধ্যমে টিকিট বা মান্থলি কাটতে পারবেন না। পরিবর্তে, রেলের সমস্ত পরিষেবা একই ছাতার তলায় আনতে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপটিকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে।

কেন এই বদল? (RailOne App)

এতদিন সংরক্ষিত টিকিটের জন্য ‘আইআরসিটিসি’ (IRCTC) এবং অসংরক্ষিত টিকিটের জন্য ‘ইউটিএস’ অ্যাপ ব্যবহার করতে হত যাত্রীদের। সাধারণ মানুষের সুবিধার্থে এবং প্রযুক্তিতে আরও স্বচ্ছতা আনতে রেল কর্তৃপক্ষ চাইছে সমস্ত ধরণের টিকিট বুকিংয়ের সুবিধা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে থাকুক। সেই উদ্দেশ্যেই ‘রেলওয়ান’ অ্যাপটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখান থেকেই সংরক্ষিত, অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট— সবই বুক করা যাবে।

যাত্রীদের জন্য জরুরি তথ্য (RailOne App)

১. সময়সীমা: ১ মার্চ, ২০২৬ থেকে ইউটিএস অ্যাপ পুরোপুরি অকেজো হয়ে যাবে। ইতিমধ্যেই এই অ্যাপের মাধ্যমে ট্রেনের মাসিক টিকিট বা সিজন টিকিট কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
২. নতুন রেজিস্ট্রেশন প্রয়োজন নেই: যাঁদের ‘ইউটিএস’ অ্যাপে আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ‘রেলওয়ান’ অ্যাপে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে না। পুরনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই লগ-ইন করা যাবে। ৩. অতিরিক্ত সুবিধা: ‘রেলওয়ান’ অ্যাপে শুধুমাত্র টিকিট বুকিং নয়, ট্রেনের লাইভ স্ট্যাটাস বা বর্তমান অবস্থান এবং সংরক্ষিত টিকিটের পিএনআর (PNR) স্ট্যাটাসও দেখা যাবে।

রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহারের ঝামেলা কমবে এবং এক জায়গা থেকেই রেলের যাবতীয় অনলাইন পরিষেবা পাওয়া সম্ভব হবে। বর্তমানে ইউটিএস (UTS) অ্যাপ খুললেই যাত্রীদের ‘রেলওয়ান’ অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury