চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত
চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত

চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত

Bengal Liberty : বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়। রেল আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরক্ষপুরগামী ১৫০০৩ নম্বর ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় এবং বিকেল ৫- ৩ মিনিটে সেখান থেকে রওনা হয়। এর প্রায় দুই মিনিট পর, ট্রেনটি যখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন বি৪, ্বি৫, বি৬ ও ্বি৭ নম্বর কোচগুলো লাইনচ্যুত হয়ে পড়ে।

প্রতিটি কোচের একটি করে ট্রলি রেললাইন থেকে সরে যায়। কানপুর সেন্ট্রালের ডেপুটি চিফ ট্রাফিক ম্যানেজার (সিটিএম) অক্ষাংশু গোভিল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত চারটি বগিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই নিরাপদে আছেন। রেলওয়ের কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং এরপরই উদ্ধার ও মেরামতের কাজ শুরু হয়। এছাড়া, অক্ষত বগিগুলোকে পুনরায় যুক্ত করে যত দ্রুত সম্ভব ট্রেনটির যাত্রা পুনরায় শুরু করার প্রচেষ্টা চালানো হচ্ছে।প্রয়াগরাজ থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। ত্রাণ ও মেরামতের কার্যক্রম পরিচালনা করেন কানপুরের ডেপুটি সিটিএম।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।