Hindu Minority Bangladesh
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের (Bangladesh Minority Attack) অভিযোগ ফের সামনে এল। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক সংখ্যালঘু শিক্ষকের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বীরেন্দ্রকুমার দে। স্থানীয়দের কাছে তিনি ‘ঝুনু স্যার’ নামে পরিচিত।
গোয়াইনঘাটে আতঙ্কের পরিবেশ (Bangladesh Minority Attack)
ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলেন বীরেন্দ্রকুমার দে-র পরিবারের সদস্যরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে তাঁরা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কোনও প্রাণহানির খবর না মিললেও গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।

ভাইরাল ভিডিয়োতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত (Bangladesh Minority Attack)
এই ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করছে বাড়িটি এবং আতঙ্কে ছুটে বেরিয়ে আসছেন বাড়ির বাসিন্দারা (Bangladesh Minority Attack)। এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে।
পরপর হামলার অভিযোগে বাড়ছে উদ্বেগ (Bangladesh Minority Attack)
উল্লেখ্য, ২০২৫ এর ডিসেম্বর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার (Bangladesh Minority Attack) একাধিক অভিযোগ সামনে এসেছে। ১৮ ডিসেম্বর কু-মন্তব্যের অভিযোগে সংখ্যালঘু যুবক দীপু দাসকে আগুনে পুড়িয়ে হত্যার (Bangladesh Minority Attack) ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আর তারপরই ২৩ ডিসেম্বর চট্টগ্রামের রাওজানের সুলতানপুর গ্রামে দুই সংখ্যালঘু পরিবারকে বাড়ির ভিতরে আটকে রেখে অগ্নিসংযোগের (Bangladesh Minority Attack) অভিযোগ ওঠে। কোনও রকমে আটজন সদস্য প্রাণে বাঁচেন। এছাড়াও ২৮ ডিসেম্বর পিরোজপুর জেলার ডুমরিরতালা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক পরিবারের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। যদিও এই বিষয়গুলি নিয়ে ইউনুস সরকারের দাবি, পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে।
রাজনৈতিক মতামত
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংখ্যালঘু নির্যাতনের (Bangladesh Minority Attack) অভিযোগ শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেই প্রভাবিত করছে না, বরং ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের উপরেও এর প্রভাব পড়তে পারে।

