Tollywood Saraswati Puja
Bengal Liberty, Poulomi Goswami, Kolkata: সরস্বতী পুজোর দিন টলিপাড়া যেন রঙিন ফ্যাশন শো হয়ে উঠল(Tollywood Saraswati Puja)। হলুদ শাড়ি, হালকা মেকআপ, এবং ফ্রেশ লুক , তারকাদের প্রতিটি মুহূর্ত নজর কেড়েছে সমাজ মাধ্যমে(Tollywood Saraswati Puja)। এক নজরে দেখেনিন কেমন সাজে হাজির হয়েছেন আপনাদের প্রিয় তারকারা।
নুসরাত–য়াশ(Tollywood Saraswati Puja): নুসরাত হলুদ শাড়িতে ফ্রেশ লুকে, হালকা গয়না ও ছিমছাম মেকআপে সুন্দরভাবে সাজগোজ করেছেন। সঙ্গে ছিলেন ইয়াশ।

কৌশানী: সরস্বতীর সামনের মঞ্চে বসে ছবি তুললেন, পরণে হলুদ শাড়ি, হালকা জুয়েলারি আর নিখুঁত মেকআপ তাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
সোহম চক্রবর্তী: নিজের দুই সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যাজুয়াল টিশার্ট ও জিন্সে ধরা দিলেন অভিনেতা,স্ত্রী ছিলেন লাল শাড়িতে, পরিবারের এই ভালোবাসার মুহূর্ত ধরা পড়লো সমাজমাধ্যমে।
শ্রীজা দত্ত: পুরো স্টাইলিশ হলুদ শাড়িতে, হালকা গয়না আর মার্জিত মেকআপ তাকে আরও হাইলাইট করেছে।
নন্দিনী দত্ত: অভিনেত্রিকে নিজের ফ্ল্যাটের নিচে দেখা গেল হলুদ–কালো শাড়িতে, হালকা গয়না আর ছিমছাম সাজে।
গৌরব–ঋদ্ধিমা: নিজের পুত্রকে কোলে নিয়ে সরস্বতীর মূর্তির সামনে ছবি তুললেন এই জুটি । ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

তিতিক্ষা : সাদা – লাল শাড়িতে নজর কাড়া লুকে অভিনেত্রী, হালকা মেকআপ সাথে মোহময়ী হাঁসি, সব মিলিয়ে অন্যরকম ভাবে দেখা দেখা গেলো অভিনেত্রী তিতিক্ষাকে।
সোলাঙ্কি: হালকা হলুদ শাড়ি নীল বর্ডার দিয়ে, সরল সাজে, ঘরোয়া সৌন্দর্য প্রকাশ করলেন নিজের ছবির মাধ্যমে।
অহানা: পরিবারের সঙ্গে সরস্বতী পূজা কাটালেন অভিনেত্রী, নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন নিজেই, সেখানে দেখা গেল অহনার ছোট মেয়েকে, সঙ্গে ছিলেন স্বামী দীপঙ্কর।
মিমি: স্টাইলিশ হলুদ শাড়ি, ফ্যাশনেবল পোজে, চোখধাঁধানো ছবি ইতিমধ্যে ভাইরাল সমাজ মাধ্যমে। নিজের স্টেটমেন্ট পোজ দিতে ছাড়েননি কিন্তু অভিনেত্রী।
দিতিপ্রিয়া: সরস্বতী মায়ের মূর্তির সামনে বসে হাত জড়ো করে ছবি পোস্ট করলেন অভিনেত্রী, পরণে হলুদ শাড়িতে হালকা গয়না ও নিখুঁত সাজ ।
নতুন বছরের শুরুতে টলিপাড়ার তারকারা দেখালেন, সরস্বতী পুজো শুধু আরাধনা নয়, আনন্দের, স্টাইলিশ লুকে এবং পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের উৎসব।
