Kolkata Metro Update
Bengal Lliberty Desk, ২৪ জানুয়ারি, কলকাতা: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য ফের একবার স্বস্তির খবর (Kolkata Metro Update)। বহুদিন পর মেট্রোয় চালু হল রিটার্ন টিকিটের সুবিধা। আজ, শনিবার থেকে পরীক্ষামূলক ভাবে এই পুরোনো ব্যবস্থা ফিরিয়ে এনেছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Update)। এর ফলে যাঁরা একই দিনে মেট্রোয় যাতায়াত করেন, তাঁদের আর বারবার টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াতে হবে না (Kolkata Metro Update)।
টোকেন হওয়ায় হারিয়েছিল রিটার্নের ব্যবস্থা (Kolkata Metro Update)

এক সময় কাগজের টিকিটে রিটার্ন কাটার সুযোগ থাকলেও ২০১১ সালের ১ অগস্ট টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর সেই সুবিধা বন্ধ হয়ে যায় (Kolkata Metro Update)। টোকেনে রিটার্ন সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ধরেই এই পরিষেবা নিয়ে যাত্রীদের অসন্তোষ (Kolkata Metro Update) ছিল। সম্প্রতি কিউ-আর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ায় ফের সেই ভাবনাকে বাস্তব রূপ দিল মেট্রো (Kolkata Metro Update)।
এই নতুন ব্যবস্থায় যাত্রীরা একবারেই যাতায়াতের টিকিট (Kolkata Metro Update) কাটতে পারবেন। প্রবেশ ও প্রস্থান দুই ক্ষেত্রেই কিউ-আর কোড স্ক্যান (Kolkata Metro Update) করে গেট পার করা যাবে। ফলে ফেরার সময় আলাদা করে বুকিং কাউন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না (Kolkata Metro Update)।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নান জানিয়েছেন (Kolkata Metro Update), আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের সাড়া এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এটিকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে (Kolkata Metro Update)।
সংযুক্ত বিভিন্ন মেট্রো রুট চালু হওয়ার পর ভাড়া সংক্রান্ত জটিলতা (Kolkata Metro Update) বেড়েছে। অনলাইন পেমেন্টে অনভ্যস্ত বহু যাত্রী এখনও কাউন্টার নির্ভর। তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Update)। সব মিলিয়ে, রিটার্ন টিকিটের পরীক্ষামূলক প্রত্যাবর্তন কলকাতা মেট্রোর যাত্রী পরিষেবায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে (Kolkata Metro Update)।

