(Bongaon Cultural Programme)
(Bongaon Cultural Programme)

বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty Bongaon Incident) হেনস্থার অভিযোগে গ্রেপ্তার আয়োজক,থানা চত্বরে উত্তেজনা! Mimi Chakraborty Harrasment issue

Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা: বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার(Mimi Chakraborty Bongaon Incident) হওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছিল কিছুদিন আগেই। সেই ঘটনার তদন্তে এবার অভিযুক্ত তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার(Mimi Chakraborty Bongaon Incident) করল বনগাঁ থানার পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়াতেই আজ বৃহস্পতিবার থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

Mimi Chakraborty Bongaon Incident
Mimi Chakraborty Bongaon Incident

কী ঘটেছিল অনুষ্ঠানে? (Mimi Chakraborty Bongaon Incident)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় স্থানীয় একটি যুবক সংঘের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty Bongaon Incident)।

অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন আয়োজক কমিটির এক সদস্য তনয় শাস্ত্রী হঠাৎ মঞ্চে উঠে পড়েন। তিনি অভিনেত্রীর পরিবেশনায় বাধা দেন এবং মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এই ঘটনায় অপমানিত ও হেনস্তার শিকার করা হয়েছে বলে অভিযোগ করেন মিমি চক্রবর্তী(Mimi Chakraborty Bongaon Incident)

Mimi Chakraborty Bongaon Incident
Mimi Chakraborty Bongaon Incident

আয়োজকদের পাল্টা দাবি (Mimi Chakraborty Bongaon Incident)

ঘটনাকে ঘিরে আয়োজকদের তরফেও ভিন্ন দাবি সামনে আসে। তাঁদের বক্তব্য, নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠানে পৌঁছন অভিনেত্রী(Mimi Chakraborty Bongaon Incident)। আয়োজকদের দাবি অনুযায়ী, মিমির মঞ্চে ওঠার সময় ছিল রাত সাড়ে ১০টা, কিন্তু তিনি আসেন প্রায় দেড় ঘণ্টা পরে।

Mimi Chakraborty Bongaon Incident
Mimi Chakraborty Bongaon Incident

এলাকার একটি স্কুলে পরীক্ষা থাকায় প্রশাসনের তরফে রাত ১২টার মধ্যে মাইক বন্ধ করার নির্দেশ ছিল বলেও দাবি করা হয়। সেই কারণে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা।(Tanay Shastri arrest)

আরও পড়ুন – সাংসদ দেবের পদ্মশ্রী নিয়ে কটাক্ষ (Dev IMPPA Meeting) !ইম্পা বৈঠকে দেবের মন্তব্যে ক্ষুব্ধ টলিউড MP Dev in Controversy

গ্রেপ্তারির পর থানা চত্বরে উত্তেজনা (Mimi Chakraborty Bongaon Incident)

বৃহস্পতিবার অভিযুক্ত তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ(Mimi Chakraborty Bongaon Incident)। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময়ই তাঁর সমর্থক ও অনুগামীরা থানায় পৌঁছন। মুহূর্তের মধ্যেই থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অতিরিক্ত সতর্কতা নিতে হয়।(Bongaon incident)

 

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হলেও কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াগোপালগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও করা হয়েছে।

Mimi Chakraborty Bongaon Incident
Mimi Chakraborty Bongaon Incident

তবে এই ঘটনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকদের ও শিল্পীদের(Mimi Chakraborty Bongaon Incident) নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury