Dev IMPPA Meeting
Dev IMPPA Meeting

সাংসদ দেবের পদ্মশ্রী নিয়ে কটাক্ষ (Dev IMPPA Meeting) !ইম্পা বৈঠকে দেবের মন্তব্যে ক্ষুব্ধ টলিউড MP Dev in Controversy

Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা: একদিকে তিনি সাংসদ, অন্যদিকে জনপ্রিয় অভিনেতা। কিন্তু বুধবার ইম্পার বৈঠকে দেবের(Dev IMPPA Meeting) কিছু মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে তাঁর এই দ্বৈত পরিচয় নিয়ে। শিল্পীদের আলোচনার মঞ্চে রাজনৈতিক দম্ভ ও ক্ষমতার ভাষা ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ এবং পদ্মশ্রীর(Dev IMPPA Meeting) মতো একটি রাষ্ট্রীয় সম্মানকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। (Dev IMPPA meeting)

Dev IMPPA Meeting
Dev IMPPA Meeting

ঠিক কী হয়েছিল?(Dev IMPPA Meeting)

গতকাল স্ক্রিনিং কমিটির বৈঠকে দেবের(Dev IMPPA Meeting) বক্তব্য ও আচরণ নিয়ে তীব্র অস্বস্তি ছড়িয়েছে টলিউড মহলে। বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের দাবি, দেবের বক্তব্য শুধু সহকর্মীদের উদ্দেশ্যে নয়, কার্যত জাতীয় সম্মানকেও(Dev IMPPA Meeting) ছোটো করেছে অভিনেতা।

Dev IMPPA Meeting
Dev IMPPA Meeting

সূত্রের খবর, মিটিংয়ের মধ্যে আলোচলাকালীন হঠাৎই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে দেব(Dev IMPPA Meeting) বলেন, “পদ্মশ্রী—টদ্মশ্রী পেয়ে গেছ, এখন তো তোমার কথাই শুনতে হবে।” আর তারপরই এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। উপস্থিত এক সদস্যের কথায়,“একজন শিল্পী তো বটেই, একজন সাংসদের মুখে এমন মন্তব্যে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম।” অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, দেব(Dev IMPPA Meeting) যেহেতু একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁর মুখে পদ্মশ্রীর মতো রাষ্ট্রীয় সম্মান নিয়ে এমন মন্তব্য স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছে এটা কি শুধুই ব্যক্তিগত ক্ষোভ, না কি ক্ষমতার দম্ভ?

আরও পড়ুন – Arijit Singh Retirement : অরিজিতের বিরতি মানে বিদায় নয়! শ্রেয়ার বার্তায় ভরসা পেল অনুরাগীরা

একাধিকবার দেবের মন্তব্য ঘিরে বিতর্ক (Dev IMPPA Meeting)

তবে ঘটনা এখানেই থামেনি। বৈঠকে দেবের(Dev IMPPA Meeting) নিশানায় আসেন অভিনেতা জিৎ-ও। প্রায় দু’বছর পর পুজোয় ছবি মুক্তি নিয়ে আসছেন জিৎ। সেই প্রসঙ্গ তুলে দেব(Dev IMPPA Meeting) বলেন,“দু’বছর পর ছবি এনে হঠাৎ জায়গা চাইছো, আর আমি তো টানা দু’বছর কাজ করে যাচ্ছি।” উল্লেখ্য টলিউডে শান্ত ও নিরপেক্ষ চরিত্র হিসেবে পরিচিত জিৎ। এবং এই মন্তব্যে গভীরভাবে অপমানিত হন অভিনেতা ।(Dev Padma Shri remark)

বৈঠকে উত্তেজনা আরও বাড়ে স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্তের সঙ্গে দেবের(Dev IMPPA Meeting) বাকবিতণ্ডায়। দেব প্রশ্ন তোলেন, পিয়া আদৌ প্রযোজনা করেন কি না। উত্তরে পিয়া বলেন, তাঁর কাজই তাঁর পরিচয়। এখানেও দেবের(Dev IMPPA Meeting) পাল্টা মন্তব্য পরিস্থিতি আরও তপ্ত করে তোলে।

Dev IMPPA Meeting
Dev IMPPA Meeting

একইভাবে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানার সঙ্গেও দেবের(Dev IMPPA Meeting) কথাকাটাকাটি হয়। প্রযোজক মহলে এই ঘটনাকে ‘অভূতপূর্ব’ বলেই মনে করা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে প্রশ্ন উঠছে একজন সাংসদ কি চলচ্চিত্র মুক্তির ক্যালেন্ডার নিয়ে এমন ভাষায় কথা বলতে পারেন? একজন সাংসদের কি জাতীয় সম্মানকে এভাবে খাটো করার নৈতিক অধিকার আছে?

সমালোচকদের মতে, এতে শুধু টলিউড নয়(Dev IMPPA Meeting), জাতীয় সম্মানের মর্যাদাও খাটো হয়েছে। একজন জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, তা নিয়েই এখন তীব্র বিতর্ক।(Dev controversy)

সব মিলিয়ে, দুর্গাপুজোর আগে যে বক্স অফিস লড়াইয়ের কথা হওয়ার কথা ছিল, তার আগেই এই বৈঠক হয়ে উঠল রাজনীতি বনাম সংস্কৃতি। এখন দেখার, এর প্রভাব শুধু টলিউডেই সীমাবদ্ধ থাকে, নাকি রাজনৈতিক ময়দানেও ঢেউ তোলে?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury