MIM And Humayun Kabir
MIM And Humayun Kabir

MIM And Humayun Kabir: মিমের সঙ্গে জোট ঘোষণা করতে চলেছে হুমায়ূন কবীর

Bengal Liberty, Kolkata:

এবার মিমের সঙ্গে জোট ঘোষণার পথে হুমায়ুন কবীর(MIM And Humayun Kabir)। জানা যাচ্ছে, শনিবার হুমায়ুন তাঁর জনতা উন্নয়ন পার্টির সঙ্গে মিমের সখ্যতা প্রকাশ্যে আনবেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে দুই পার্টির জোট সুনিশ্চিত করবেন।

MIM And Humayun Kabir
MIM And Humayun Kabir

মুসলমান ভোট টার্গেট(MIM And Humayun Kabir)

মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর-সহ মধ্য বঙ্গের নানা অংশে ইতিমধ্যে মিম প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আপাতত, বাম, ISF-এর সঙ্গে হুমায়ুন কবীর জোটে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হুমায়ূনের কথায়, ‘আসন্ন বিধানসভায় ৯০টি আসনে প্রভাব বিস্তার করব।’ এই আবহে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গেও আলোচনা হয়েছে বলে খবর। আগামী ফেব্রুয়ারি মাসের ১৮, ১৯ তারিখ সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকে হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। ISF-এরও সেই অর্থে হুমায়ুন নিয়ে আপত্তি থাকছে না বলে নওশাদ সিদ্দিকীর অফিস সূত্রে খবর। এই অবস্থায়, মিমের সঙ্গে আগেভাগে হুমায়ুন জোট করলে সংযুক্ত মোর্চাকে কি পাশে পাবেন হুমায়ুন?

মিম ইতিমধ্যে উত্তর এবং মধ্যবঙ্গে নির্বাচনী কাজ শুরু করে দিয়েছে। মুসলমান ভোট কাটা যাওয়ার ভয়ে ইতিমধ্যে রাজ্যের শাসক দল মিমের একাধিক সদস্যের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের কৌশল অবলম্বন করেছে। এমন পরিস্থিতিতে হুমায়ূনের সঙ্গে মিমের জোট কতটা কার্যকর হবে, সেটা সময় বলবে।

MIM And Humayun Kabir
MIM And Humayun Kabir

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury