BJP Flag Burning Rampurhat
Bengal Lliberty Desk, ৩১ জানুয়ারি: ভোটের আবহে রাজ্য রাজনীতিতে ফের চড়ছে শাসক–বিরোধী তরজা (BJP Flag Burning Rampurhat)। এবার বীরভূমের রামপুরহাটে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (BJP Flag Burning Rampurhat) কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
কী ঘটনা (BJP Flag Burning Rampurhat)?
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত আখিড়া গ্রামে (BJP Flag Burning Rampurhat)। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই এলাকায় বিজেপির একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল (BJP Flag Burning Rampurhat)। এবং সভাকে কেন্দ্র করে তার আগে গ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন টাঙানো হয়েছিল (BJP Flag Burning Rampurhat)। তারপরই অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে সেগুলি ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে (BJP Flag Burning Rampurhat)।
বিজেপি নেতৃত্বের দাবি, যে মাঠে বৃহস্পতিবার বিজেপির কর্মীসভা হয়েছিল, সেই একই মাঠে শুক্রবার তৃণমূল কংগ্রেসের জনসভা (BJP Flag Burning Rampurhat) হওয়ার কথা ছিল। সেই কারণেই আক্রোশ থেকেই তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা ও তাঁদের সমর্থকেরা বিজেপির পতাকা ও ফেস্টুন পুড়িয়ে (BJP Flag Burning Rampurhat) দিয়েছেন বলে অভিযোগ।
থানায় লিখিত অভিযোগ দায়ের (BJP Flag Burning Rampurhat)

এই ঘটনার প্রেক্ষিতে গতকাল, শুক্রবার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে (BJP Flag Burning Rampurhat)। অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের তিন স্থানীয় নেতা—সুদীপ ব্যানার্জি, তোতা শেখ এবং রামপ্রসাদ সাহার নাম উল্লেখ করা হয়েছে (BJP Flag Burning Rampurhat)। অভিযোগটি দায়ের করেছেন বিজেপি কর্মী মনোজ লেট। তবে এখনও অব্দি এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি (BJP Flag Burning Rampurhat)।
ভোট যত ঘনিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে সংঘাত ও হিংসার অভিযোগ সামনে আসছে। বিরোধী দলের পতাকা পোড়ানোর (BJP Flag Burning Rampurhat) মতো ঘটনায় ফের প্রশ্ন উঠছে শাসকদলের রাজনৈতিক সহনশীলতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে (BJP Flag Burning Rampurhat)।

