IPS Recruitment
Bengal Liberty: IPS আধিকারিকদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে (IPS Recruitment) বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ইন্সপেক্টর জেনারেল (IG) অথবা সমমর্যাদার কোনও পদে দায়িত্ব পেতে হলে বাধ্যতামূলক ভাবে অন্তত দুই বছরের কেন্দ্রীয় অভিজ্ঞতা (Two years Central experience) বাধ্যতামূলক আইপিএস আধিকারিকদের (IPS officer) (IPS Recruitment)।

আইপিএস নিয়োগে বদল (IPS Recruitment)
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২০১১ ব্যাচ এবং তার পরবর্তী ব্যাচের আইপিএস আধিকারিকদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর হবে। ফলে রাজ্য ক্যাডারে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও, যদি কোনও আধিকারিকের কেন্দ্রীয় স্তরে কাজের অভিজ্ঞতা না থাকে, তবে তিনি কেন্দ্রের ইন্সপেক্টর জেনারেল বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্টের যোগ্য বলে বিবেচিত হবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রক এই সংক্রান্ত নির্দেশিকা দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য ক্যাডারে কর্মরত প্রতিটি আইপিএস আধিকারিককে বিষয়টি অবগত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একটি ট্যুইট (Suvendu’s Tweet) করে আইপিএস অফিসারদের ক্ষেত্রে এমপ্যানেলমেন্টের জন্য অন্তত দু’ বছর কেন্দ্রীয় অভিজ্ঞতা বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে তিনি “সময়োপযোগী ও প্রগতিশীল সংস্কার” বলে অভিহিত করেছেন।
শুভেন্দু অধিকারীর মতে, “এই পদক্ষেপ আমাদের জাতীয় পুলিশি ফ্রেমওয়ার্ককে আরও শক্তিশালী করবে।” কেন্দ্রীয় বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকলে আধিকারিকদের দৃষ্টিভঙ্গি যেমন বিস্তৃত হবে, তেমনই জটিল পরিস্থিতি মোকাবিলায় তাঁদের দক্ষতাও বাড়বে।
বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রীয় স্তরে কাজের অভিজ্ঞতা থাকলে সিনিয়র পদে থাকা আধিকারিকদের মধ্যে ম্যাচিউরিটি, বিস্তৃত দৃষ্টিভঙ্গি এবং সমন্বয়ের ক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, এই সংস্কার প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দেবে। এর ফলে আইন-শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কার্যকারিতা, পেশাদারিত্ব এবং সমন্বয় বৃদ্ধি পাবে।
পরিশেষে বলা যায়, আইপিএস নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নয়া নির্দেশিকা ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ। আধিকারিকদের জন্য দুই বছরের কেন্দ্রীয় অভিজ্ঞতা বাধ্যতামূলক করার মাধ্যমে একদিকে যেমন তাঁদের পেশাদারিত্ব ও কাজের পরিধি বিস্তৃত হবে, অন্যদিকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


