Mamata Banerjee Banga Bhavan row
Bengal Liberty Desk, ২ ফেব্রুয়ারি, কলকাতা: আজ, সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে এদিন দুপুরে চাণক্যপুরীর বঙ্গভবনে প্রবেশ করার সময় দিল্লি পুলিশের বাধার মুখে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee Banga Bhavan row) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Delhi Banga Bhavan Clash)। বঙ্গভবনে কেন্দ্রীয় বাহিনী ও দিল্লি পুলিশের বিশাল উপস্থিতি এবং ঘর তল্লাশি করার অভিযোগে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর সরকারকে কাঠগড়ায় তোলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee Delhi Banga Bhavan Clash)।

মুখ্যমন্ত্রীকে ঢুকতে না দেওয়ায়(Mamata Banerjee Banga Bhavan row) এবার তীব্র প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিল্লির পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমানে SIR বিরোধী অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন স্পিকার।
রাজ্যের মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে মূল্যয়ন (Mamata Banerjee Banga Bhavan row)
এদিন বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “একজন মুখ্যমন্ত্রীকে যে ধরণের অপমানের সম্মুখীন হতে হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আরও সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাঁড়ানো উচিত। যারা এই ধরণের কাজ করছে, এই ধরণের কাজে ধিক্কার। একজন মুখ্যমন্ত্রীকে এমন অপমান, এটা বরদাস্ত করা যায় না। তবেই প্রকৃত গণতান্ত্রিক পরিকাঠামো মর্যাদা পাবে।”

বঙ্গভবনে হেনস্থার অভিযোগ (Mamata Banerjee Banga Bhavan row)
বঙ্গভবনে ঢুকে SIR এর আতঙ্কে মৃত পরিবারদের পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে দিল্লিতে। এমন কাজ কোনওভাবেই শোভনীয় নয় বলে দাবি স্পিকারের। আশেপাশের রাজ্যের মুখ্যমন্ত্রীদের উচিত তার পাশে দাঁড়ানোর। এই অসম্মানজনক কাজ বরদাস্ত করা যায় না। SIR বিরোধী অন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও উচিত এই মুহূর্তে এগিয়ে আসার, মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

বিরোধী দলনেতার বক্তব্য ! (Mamata Banerjee Banga Bhavan row)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, “দিল্লি পুলিশের কাছে নিশ্চয়ই কোনও তথ্য রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সময় উস্কানি না দিয়ে পুলিশের সঙ্গে সহায়তা করা প্রয়োজন। দিল্লিতে জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে।”
