SIR Update West Bengal 2026
Bengal Liberty, Kolkata : তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক চাপানউতোর। তারই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission Impeachment) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব (Impeachment) আনার প্রস্তুতি শুরু করল বিরোধী শিবির (INDIA Alliance)।
সংসদ সূত্রে খবর, চলতি বাজেট অধিবেশনেই এই প্রস্তাব আনতে পারে বিরোধীরা অর্থাৎ INDIA জোট। তৃণমূল কংগ্রেস (TMC) ইতিমধ্যেই অন্যান্য বিরোধী দলের সঙ্গে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছে বলে জানা গেছে(Election Commission Impeachment)।
এসআইআর ঘিরে অভিযোগ (Election Commission Impeachment)
এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, একটি রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগ নিয়েই গতকাল, সোমবার তিনি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যান। আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও একাধিক তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনলেন তৃণমূল সাংসদরা (Election Commission Impeachment)
মমতার দিল্লি সফরের মধ্যেই এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ শুনতে বসেন তৃণমূলের সাংসদরা(Election Commission Impeachment)। উপস্থিত ছিলেন দেব, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীরুল ইসলাম, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, বাপি হালদার, পার্থ ভৌমিক, সৌগত রায়, শর্মিলা সরকার-সহ একাধিক সাংসদ।
ইমপিচমেন্ট প্রস্তাবে ঐক্যমত (Election Commission Impeachment)
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ(Election Commission Impeachment) করার প্রস্তাব নিয়ে বিরোধী দলগুলির মধ্যে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে। সংসদে শীঘ্রই এই প্রস্তাব জমা পড়তে পারে। তৃণমূলের অভিযোগ, জ্ঞানেশ কুমার নির্বাচন প্রক্রিয়াকে(Election Commission Impeachment) প্রহসনে পরিণত করেছেন এবং কার্যত বিজেপির হয়ে কাজ করছেন-এই অভিযোগে বিরোধীরা একমত বলেই জানা গেছে।

অপরদিকে রাহুল গান্ধির (Rahul Gandhi) নির্বাচন কমিশন সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে ইমপিচমেন্ট(Election Commission Impeachment) নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, “আমি চাই ইমপিচমেন্ট(Election Commission Impeachment) হোক। আমাদের সংখ্যা নেই। কিন্তু প্রস্তাব তো আনা যায়। তার প্রভিশন আছে। রেকর্ডে তো থাকবে। জনস্বার্থে আমরা একজোট হয়েই কাজ করব।”
উল্লেখ্য, লোকসভায় ২৩৪টি ইন্ডিয়া জোটের MP। সেখান থেকেই প্রশ্ন উঠছে, সংখ্যাগরিষ্ঠতা কীভাবে থাকবে? এপ্রসঙ্গে বিরোধীদের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি কেন্দ্র। কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য,”ইমপিচমেন্ট (Election Commission Impeachment) প্রস্তাব যে কেউ আনতে পারে। কিন্তু সংখ্যা আছে কি? দম নেই। দেশের মানুষ তো আপনাদের বাছেননি। যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন-দেশের মানুষ ভোট দেয়নি। আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন দু’গালে থাপ্পড় খেয়ে।” সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ইমপিচমেন্ট(Election Commission Impeachment) প্রস্তাব অনায় প্রশ্ন উঠছে, প্রস্তাব শুধু আনলেই হয় না, প্রস্তাব কীভাবে পাশ হবে সেটাও ভাবতে হয়!
