7 kilometers Alternative road
7 kilometers Alternative road

Youth Sathi Scheme: ১৫ই আগস্ট নয়, ১লা এপ্রিল থেকে চালু ‘যুব সাথী’ ভোটের আগেই ভাতার রাজনীতিতে ফের মুখ্যমন্ত্রী

Bengal Liberty Desk :

অন্তর্বর্তী বাজেটে ‘যুব সাথী’ Youth Sathi Scheme প্রকল্পের ঘোষণা হলেও, চালু হওয়ার কথা ছিল আগামী ১৫ই আগস্ট থেকে। কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘনিয়ে আসতেই, সময় এগিয়ে এনে ১লা এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন নয়, ভোটের আগে ভাতা ছড়িয়েই ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছে তৃণমূল সরকার।

কর্মসংস্থান নয়, ভাতার উপর নির্ভরশীল রাজ্য? Youth Sathi Scheme

‘যুব সাথী’ প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শর্ত, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। কিন্তু রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে শুধু ভাতা দিয়েই কি বেকারত্বের সমস্যার সমাধান সম্ভব? চাকরি দেওয়ার বদলে ভাতা দিয়ে যুবসমাজকে নির্ভরশীল করে রাখাই সরকারের লক্ষ্য বলে দাবি বিরোধীদের।

 

 

ভোটের মুখে হঠাৎ তৎপরতা কেন? Youth Sathi Scheme

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এক বা দুই দফায় ভোট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তার আগেই একের পর এক প্রকল্প ঘোষণায় সরব মুখ্যমন্ত্রী। নবান্নে বসে প্রকল্পের খতিয়ান পেশ করে ভোটের রাজনীতিতে নেমেছেন বলেই কটাক্ষ রাজনৈতিক মহলের। বিরোধীদের বক্তব্য, এতদিন রাজ্যের বেকার যুবকদের কথা মনে পড়েনি, ভোট এলেই তাদের জন্য দরদ উথলে ওঠে।

Youth Sathi Scheme
Youth Sathi Scheme

‘ভাত ছড়ানোই লক্ষ্য’, উন্নয়নের বালাই নেই Youth Sathi Scheme

শুধু ‘যুব সাথী’ নয়, একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানোর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। সারা বছর আইন-শৃঙ্খলা, নারী নিরাপত্তা বা কর্মসংস্থানের প্রশ্নে নীরব থেকেও ভোটের আগে ভাতা বাড়ানো – এই দ্বিচারিতাই আসলে তৃণমূল সরকারের চরিত্রের বিশেষত্ব।

মডেল কোড লাগুর আগেই রাজনৈতিক চাল? Youth Sathi Scheme

এখনও রাজ্যে Model code of conduct জারি হয়নি। সেই সুযোগকেই ‘সুকৌশলে’ ব্যবহার করছে রাজ্য সরকার। বাজেটের মধ্যেই একের পর এক প্রকল্প ঘোষণা করে ভোটের ময়দানে আগাম সুবিধা নিতে চাইছে তৃণমূল, দাবি বিরোধীদের।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভাতা দিয়ে সাময়িক স্বস্তি দেওয়া যায়, স্থায়ী সমাধান হয় না। যুব সাথী প্রকল্প আদৌ যুবকদের ভবিষ্যৎ গড়বে, নাকি শুধুই ভোটমুখী রাজনৈতিক কৌশল – তার উত্তর দেবে আসন্ন বিধানসভা নির্বাচন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury