Aditi Munshi Baby
Bengal Liberty, Kolkata:
মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রেখে আরও এক সুখের মুহূর্ত ভাগ করে নিলেন সংগীতশিল্পী তথা রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি। নতুন বছরের শুরুতেই মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি। চলতি বছরের ১১ জানুয়ারি তাঁর কোল জুড়ে আসে পুত্র সন্তান।
সন্তানের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় Aditi Munshi Baby
প্রথমবার সোশ্যাল মিডিয়ায় সন্তানের ঝলক সামনে আনলেন অদিতি। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাবা-মায়ের হাতের মাঝে ছোট্ট সন্তানের পা। অন্য একটি ছবিতে শুধুই মায়ের হাতের ওপর সন্তানের ছোট্ট পায়ের ছবি ধরা পড়েছে। যদিও এখনও সন্তানের মুখ বা নাম প্রকাশ করেননি তিনি। পারিবারিক কোনও বিশেষ অনুষ্ঠানে হয়তো সন্তানের পূর্ণ পরিচয় সামনে আসতে পারে বলে অনুমান।

অনুরাগীদের ভালোবাসায় ভাসছে পোস্ট Aditi Munshi Baby
পোস্ট সামনে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই খুব তাড়াতাড়ি খুদের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন কমেন্টে। অনেকে গায়িকাকে মাতৃতের শুভেচ্ছা জানিয়েছেন আবার অনেকে বলেছেন কাজে ফিরতে।

সংগীত থেকে রাজনীতি — দুই মঞ্চেই পরিচিত মুখ Aditi Munshi Baby
সংগীত জগৎ থেকে জনপ্রিয়তা পাওয়ার পর রাজনীতিতেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অদিতি। তাঁর মিষ্টি হাসি ও গানের জন্য মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। উল্লেখ্য ২০১৮ সালে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অদিতি। বিবাহের কয়েক বছর পর এবার জীবনের নতুন দায়িত্ব শুরু করলেন তিনি।


