PM Narendra Modi
PM Narendra Modi

PM Narendra Modi : শনি ও রবিতে কলকাতার একাধিক রাস্তায় ‘নো-এন্ট্রি’!

Bengal Liberty : ২০ ও ২১ জুন ভারতের প্রধানমন্ত্রীর কলকাতা এবং পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে (PM Narendra Modi)। ভিভিআইপি যাতায়াত যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে শুক্রবার, ১৯ জুন কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ কমিশনার অফ পুলিশ,অজয় নন্দ একটি বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি জারি করেছেন। এই নির্দেশিকায় মূলত যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক ডাইভারশন এবং নির্দিষ্ট কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে (PM Narendra Modi)।

PM Narendra Modi
PM Narendra Modi

কি কি পরিবর্তন হবে দুই দিনের জন্য? (PM Narendra Modi)

নির্দেশিকা অনুযায়ী, আগামী দু’দিন পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২০ জুন বিকেল ৩:৩০ মিনিট থেকে রাত ১০:০০ টা পর্যন্ত এবং ২১ জুন রাত ১২:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কলকাতা পুলিশের এক্তিয়ারভুক্ত এলাকায় সমস্ত ধরণের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি পরিষেবা, যেমন- এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, ওষুধ, শাকসবজি, ফল, মাছ এবং দুধ বহনকারী গাড়িগুলি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। ২০ জুন অর্থাৎ শুক্রবার বিকেল ৩:৩০ থেকে রাত ১০:০০ টা পর্যন্ত ১১ ফার্লং গেট, কে পি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোক ভবন সাউথ গেট পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একই সময়ে লোক ভবন এবং তার আশেপাশে ভারী পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, ২০ জুন বিকেল ৫:০০ টা থেকে ২১ জুন দুপুর ১২:০০ টা পর্যন্ত গভর্মেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রাস্তাটি উভয় দিক থেকে যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। ভিভিআইপি-র কর্মসূচি অনুযায়ী প্রয়োজনে ট্রাম সহ অন্যান্য সকল প্রকার যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ বা পার্কিং বন্ধ করা হতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Prime Minister in Bengal: পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ফের বাংলায় প্রধানমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury