Tarique Rahman oath ceremony
Tarique Rahman oath ceremony

শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়, (Tarique Rahman oath ceremony) মোদি নয় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ওম বিড়লা

Bengal Liberty, ১৬ ফেব্রুয়ারি:

বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমান মহম্মদ ইউনূসের অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। ২০২৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন তারেক রহমান (Tarique Rahman oath ceremony)। বাংলাদেশে এক ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী হতে চলেছে দক্ষিণ এশিয়া। আগামীকাল, মঙ্গলবার, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি (BNP) চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman oath ceremony)। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Tarique Rahman oath ceremony)। বিদেশ মন্ত্রক রবিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।

Tarique Rahman oath ceremony
Tarique Rahman oath ceremony

কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Tarique Rahman oath ceremony)?

Tarique Rahman oath ceremony
Tarique Rahman oath ceremony

সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Tarique Rahman oath ceremony) এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মুম্বইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত থাকবেন। দুই রাষ্ট্রপ্রধান এরপর দিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট সামিট’ (AI Impact Summit)-এ যোগ দেবেন। এই ঠাসা কর্মসূচির কারণেই ওম বিড়লাকে ভারতের বিশেষ দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

Bangladesh Vote 2026: বাংলাদেশে নির্বাচনে ‘বিজেপি’র খাতা খোলা, ভোলা–১ থেকে জয় আন্দালিব রহমান পার্থর

মোদিকে শপথে আমন্ত্রণের ইঙ্গিত BNP নেতা তারেকের, (BNP invites PM Narendra Modi) ভারত-বাংলাদেশ সম্পর্কে ‘নতুন অধ্যায়’ এর বার্তা? উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রীও

ভারতের কূটনৈতিক বার্তা (Tarique Rahman oath ceremony)-

স্পিকার ওম বিড়লার সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে যাচ্ছেন, যার মধ্যে থাকছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং লোকসভার সচিবালয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণকে ভারত স্বাগত জানাচ্ছে। স্পিকারের উপস্থিতি দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং অঞ্চলের শান্তি ও অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন।

 

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি (Tarique Rahman oath ceremony)-

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। প্রধান নির্বাচন কমিশনার শপথবাক্য পাঠ করাবেন বলে খবর। জানা গিয়েছে, ভারত ছাড়াও পাকিস্তান, চিন, সৌদি আরব এবং শ্রীলঙ্কা-সহ মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এটিই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury