Ajker Rashifal
Ajker Rashifal

আজকের রাশিফল রবিবার কার ভাগ্যে প্রেম, অর্থলাভ, আর কাদের বাড়বে চিন্তা

Bengal Liberty : রবিবারের দিনটি ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা রকম প্রভাব ফেলতে পারে। কারও পারিবারিক জীবনে আসবে আনন্দ, কারও কর্মক্ষেত্রে মিলবে সাফল্য, আবার কাউকে আর্থিক লেনদেন ও সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দেখে নিন, আজ কোন রাশির ভাগ্যে কী রয়েছে।

ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বিশ্বাস বাড়বে। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে এবং পরিবারে সুখবর আসতে পারে। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় থাকবে। সম্পত্তির বিষয়ে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, পাশাপাশি সঞ্চয়ের প্রতিও আগ্রহ বাড়বে শুভ রং লাল ।

কর্মক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে আত্মসম্মান বজায় থাকবে এবং নতুন প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক উন্নতি হতে পারে, তবে ক্রেতাদের সঙ্গে সততা বজায় রাখা জরুরি। কাজের পরিকল্পনা এগোবে, শিল্প ও পড়াশোনার ক্ষেত্রেও অগ্রগতির সুযোগ রয়েছে। দুপুরের পর কাজে গতি বাড়তে পারে। শুভ রং সাদা

ছোট ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কাজের ক্ষেত্রে অন্যদের সহযোগিতা পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। প্রতিবেশীর কাছ থেকে ভাল কোনও প্রস্তাব আসতে পারে। প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়বে। অফিসের বৈঠক সফল হতে পারে এবং পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং সবুজ

পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। প্রেমের সম্পর্কেও সুখের সময় কাটতে পারে। বাড়ি সাজানোর কাজে আগ্রহ বাড়বে এবং সকালে অতিথি সমাগম হতে পারে। ব্যবসায় মানোন্নয়নের পাশাপাশি সামাজিক সম্মান ও জনপ্রিয়তা বাড়বে। পড়াশোনায় অগ্রগতি হবে এবং প্রতিবেশীকে সাহায্য করার সুযোগ আসতে পারে। শুভ রং সাদা

ব্যবসায় নিজের উদ্যোগ বাড়ালে সুফল মিলতে পারে। কর্মক্ষেত্রে কর্মীদের কাছ থেকে সম্মান পাবেন এবং আদালত সংক্রান্ত কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন এবং সন্তানের বিষয়ে যত্নবান থাকুন। শিল্পীদের কাজের উৎসাহ বাড়বে। বাবার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। শুভ রং কমলা

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় নম্রতা বজায় রাখুন। ব্যবসায় রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং গাড়ির সমস্যার সমাধান হতে পারে। বিনিয়োগের আগে ভালভাবে যাচাই করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কাজের চাপ বাড়তে পারে। শুভ রং সবুজ

ব্যবসায় মনোযোগ বাড়ানো এবং নতুন উদ্যোগের পরিকল্পনায় স্থির থাকা জরুরি। বেকারদের সামনে চাকরির সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। বাড়ি সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। পরিবারে আনন্দ বজায় থাকবে এবং জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। শুভ রং সাদা

ব্যবসায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মনের কথা প্রকাশের আগে পরিস্থিতি বুঝে ধৈর্য ধরুন। প্রেমের সম্পর্ক বিয়ের প্রস্তাব পর্যন্ত গড়াতে পারে। তবে মানসিক অস্থিরতা ও আর্থিক চাপ দিনের আনন্দে বাধা দিতে পারে। আয় কিছুটা বাড়লেও খরচ কমার সম্ভাবনা নেই। পরিবার ও প্রতিবেশীর অশান্তি থেকে সতর্ক থাকুন। শুভ রং কালচে লাল

বাড়িতে শুভ কাজ নিয়ে ব্যস্ততা থাকতে পারে। প্রেমের সম্পর্কে সামান্য বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হতে পারে। বন্ধুর অনুরোধে কোথাও যেতে হতে পারে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ আশার আলো দেখাবে। পরিচিতির সূত্রে কিছু অর্থ হাতে আসতে পারে, তবে অফিসে বিরোধিতার মুখে পড়তে পারেন। শুভ রং হলুদ

সকালে বিলাসবহুল কোনও জিনিস কেনার পরিকল্পনা হতে পারে। অপরিচিত কারও সাহায্যে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি ও মানসিক প্রশান্তি মিলতে পারে। তবে রফতানি ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে খরচ বাড়তে পারে এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। অফিসে অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটের উপর ভাল। শুভ রং নীল

অতিরিক্ত সন্দেহের মনোভাব সম্পর্ক ও কাজে সমস্যা তৈরি করতে পারে। অফিসে কোনও ঘটনায় অপমানজনক কথা শুনতে হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং হঠাৎ আসা কাজ শেষ করাও কঠিন হতে পারে। বাড়িতে বিবাদ এড়িয়ে চলুন। বন্ধুর কারণে কাজে ক্ষতি হতে পারে। আয় হলেও ব্যয় বাড়বে, তবে বাবার সূত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। শুভ রং নীল

দিনের শুরুতে শরীর ভাল নাও থাকতে পারে। কোনও কাজে প্রত্যাশামতো ফল না পেলে মানসিক অশান্তি বাড়তে পারে। তবে ধর্মীয় ব্যক্তির সান্নিধ্য ও মন্দির দর্শন মানসিক প্রশান্তি দিতে পারে এবং প্রেমের সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ সমস্যা দেখা দিলেও নতুন যোগাযোগ আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। শুভ রং হলুদ

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।