Bengal Liberty : দিনের শুরুতেই জেনে নিন আপনার ভাগ্যে আজ কী অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক লাভ, প্রেমের সম্পর্ক কিংবা পারিবারিক জীবনে কেমন কাটবে মঙ্গলবার? কোনও রাশির জাতকদের সামনে আসতে পারে নতুন সুযোগ, আবার কাউকে সামলাতে হতে পারে সম্পর্কের জটিলতা ও মানসিক চাপ। অর্থনৈতিক দিক থেকে কারও ভাগ্য খুলতে পারে, আবার কাউকে খরচের বিষয়ে হতে হবে সতর্ক। দেখে নিন, জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বারোটি রাশির জাতক-জাতিকাদের দিন কেমন কাটতে চলেছে।
মেষ (ARIES)
প্রেমের মানুষের কাছ থেকে মধুর বার্তা পেতে পারেন। দিনের শেষে আসতে পারে সুখবর। প্রেমের সম্পর্কে নতুনত্ব আসবে। আর্থিক ক্ষেত্রে সাময়িক হতাশা থাকলেও কর্মক্ষেত্রে উদ্যম ও দক্ষতার সঙ্গে কাজ শেষ করতে পারবেন।
বৃষ (TAURUS)
পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দে সময় কাটবে। সঙ্গীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে প্রত্যাশামতো সাফল্য না এলেও আত্মবিশ্বাস ধরে রাখলে লক্ষ্যে পৌঁছতে পারবেন।
মিথুন (GEMINI)
আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক বিষয়ে মনোযোগ বাড়বে। দিনটি মোটের উপর ইতিবাচক হলেও উদ্যম কিছুটা কমতে পারে। অযথা বিতর্ক এড়িয়ে চলুন।
কর্কট (CANCER)
নতুন কাজ বা পরিকল্পনা শুরু করার জন্য দিনটি শুভ। কাজের চাপে প্রেমের জন্য সময় কম পেতে পারেন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে লক্ষ্যে মন দিন। অতীতে যাঁকে আর্থিক সাহায্য করেছিলেন, তাঁর কাছ থেকেই সহযোগিতা পেতে পারেন।
সিংহ (LEO)
প্রতিকূল পরিস্থিতিও সামলে নেওয়ার ক্ষমতা থাকবে। প্রেমের সম্পর্কে সঙ্গীর প্রত্যাশা বুঝে চলুন। আর্থিক পরিস্থিতি দিনের প্রথম দিকে মোটামুটি থাকবে। বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশ নিতে পারেন।
কন্যা (VIRGO)
কিছু সমস্যা সামনে আসতে পারে। তাই জমে থাকা কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত বিষয় ভাগ করে নিতে পারেন। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকে নজর থাকবে। পারিবারিক দায়িত্বও বাড়তে পারে।
তুলা (LIBRA)
কর্মক্ষেত্রে সম্মান ও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক কৌশল লাভের পথ খুলে দিতে পারে। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি খাটিয়ে কাজ করুন। আর্থিক দিক থেকে দিনের প্রথমার্ধ বেশ ভালো কাটবে।
বৃশ্চিক (SCORPIO)
আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। প্রিয়জনকে কোনও চমক দিতে পারেন। আর্থিক দিক থেকে দিনের দ্বিতীয়ার্ধ শুভ।
ধনু (SAGITTARIUS)
দিনের শুরুটা সাধারণ কাটলেও দ্বিতীয়ার্ধে সাফল্যের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণ হতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। অন্যের সমালোচনা এড়িয়ে চলুন।
মকর (CAPRICORN)
দিনটি আপনার অনুকূলে থাকতে পারে। নিজের প্রতিভা ও দক্ষতা দিয়ে অন্যদের মুগ্ধ করবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে কোনও সিদ্ধান্তে ভুল না করার বিষয়ে সতর্ক থাকুন।
কুম্ভ (AQUARIUS)
দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর্থিক লাভের পাশাপাশি পড়াশোনা ও ব্যবসার ক্ষেত্রেও সুবিধা পাবেন। স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে। আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন (PISCES)
লক্ষ্যপূরণে আত্মবিশ্বাস ও উদ্যম বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকায় সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক লেনদেন থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও ইতিবাচক ফল মিলতে পারে।


