Ajker Rashifol
Ajker Rashifol

Ajker Rashifol: কর্কট রাশিতে বৃহস্পতির গোচর! কেমন যাবে নতুন মাসের মঙ্গলবার

Bengal Liberty:

আজ, ২রা জুন, বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে দীর্ঘ ১২ বছর পর (Ajker Rashifol)। বহু অপেক্ষার পর এক মহা জাগতিক পরিবর্তন লক্ষ্য করবে সমস্ত রাশি। দেব গুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের প্রভাব থাকবে সমস্ত রাশির ওপরে। বৈবাহিক জীবন, সম্পর্কে পরিবর্তন, শিক্ষা, চাকরি সকল বিষয়ে আমূল পরিবর্তন ঘটছে। জানুন আজকের দিনে আপনার রাশির ওপর কোন প্রভাব রয়েছে!

মেষ রাশি (Aries): আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও সাফল্যের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি শুভ।

পরামর্শ: কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

বৃষ রাশি (Taurus): ব্যবসায়ীদের জন্য আজ শুভ। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে।

পরামর্শ: শরীরের প্রতি যত্ন নিন, বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন।

মিথুন রাশি (Gemini): আপনার সৃজনশীল কাজের প্রশংসা হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতিতে ফিরবে।

পরামর্শ: আইনি বা সরকারি কোনো জটিলতা থাকলে আজই তা সমাধানের চেষ্টা করুন।

কর্কট রাশি (Cancer): আজ মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পাবেন।

পরামর্শ: লোন বা ধার দেওয়া-নেওয়া থেকে আজ দূরে থাকাই শ্রেয়।

সিংহ রাশি (Leo): কর্মক্ষেত্রে আজ আপনার কথাই শেষ কথা। উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে থাকবেন।

পরামর্শ: অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না।

কন্যা রাশি (Virgo): দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে। দূর ভ্রমণের পরিকল্পনা সফল হবে।

পরামর্শ: সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন।

তুলা রাশি (Libra): আর্থিক লাভের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভবনা প্রবল। নতুন কোনো কাজের অফার আসার সম্ভাবনা আছে।

পরামর্শ: আজ তাড়াহুড়ো করে কোনো বড় নথিতে স্বাক্ষর করবেন না।

বৃশ্চিক রাশি (Scorpio): আজ কর্মক্ষেত্রে ও পরিবারে নিজের অবস্থান শক্ত করতে পারবেন। তবে শত্রুরা সক্রিয় থাকতে পারে।

পরামর্শ: নিজের গোপন পরিকল্পনাগুলো সহজে কারও সাথে শেয়ার করবেন না।

ধনু রাশি (Sagittarius): শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের যোগ রয়েছে।

পরামর্শ: অতিরিক্ত খরচে রাশ টানা প্রয়োজন।

মকর রাশি (Capricorn): পারিবারিক কোন সম্পত্তির দীর্ঘ সমাধান হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির আলোচনা এগোতে পারে।

পরামর্শ: বয়স্কদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

কুম্ভ রাশি (Aquarius): আজ আপনার ভাইবোন বা বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে।

পরামর্শ: গাড়ি চালানোর সময় আজ অতিরিক্ত সতর্ক থাকুন।

মীন রাশি (Pisces): সমাজে সম্মান বৃদ্ধি পাবে। ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন।

পরামর্শ: ঠান্ডা লাগা বা গলা ব্যথার মতো ছোটখাটো শারীরিক সমস্যা অবহেলা করবেন না।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury