Anik dutta death
Anik dutta death

Director Anik Dutta Death: ফের শোকের ছায়া টলিপাড়ায়! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্ত

Bengal Liberty, kolkata:

প্রয়াত পরিচালক অনীক দত্ত (Director Anik Dutta Death)। ছাদ থেকে পড়ে মারা গেলেন পরিচালক।বুধবার নিজের বাড়ির ছাদ থেকে ছ’তলা থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হল না শেষ রক্ষা। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Director Anik Dutta Death
Director Anik Dutta Death

কি করে ঘটল এমন দুর্ঘটনা Director Anik Dutta Death

ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কি করে ঘটল এমন ঘটনা, কেমন করে পড়ে গেলেন ছাদ থেকে? এটি কি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা! একের পর এক প্রশ্নের দানা বাঁধছে। তবে দুপুরে কেন ছাদে গেছিলেন পরিচালক, কোন খবরই স্পষ্ট নয় পুলিশের কাছে। পরিচালকের মৃত্যু ঘরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে উপস্থিত হয় গড়িয়া থানার পুলিশ।

Director Anik Dutta Death
Director Anik Dutta Death

পরিবারের বক্তব্য

হিন্দুস্থান পার্কে নিজের অভিজাত বহুতলে থাকতেন অনীক। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ছিলেন। ছাদ থেকে পড়ে যাওয়ার সময় পাশের একটি গাছের ডাল ভেঙে যায়। গুরুতর ভাবে আহত হন তিনি।  আশঙ্কাজনক ঢাকুরিয়া AMRI নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বিরাট বাহিনী। পরিচালকের মৃত্যুতে রীতিমত শোকের ছায়া নেমে এসেছে টলিউড মহলে।

Anik Dutta
Anik Dutta

অনীকের ক্যারিয়ারে সাফল্য

পরিচালক অনীকের দীর্ঘ ক্যারিয়ারে যথেষ্ট বিনোদনমূলক ছবি তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের। ভূতের ভবিষ্যত ছিল তার অন্যতম সেরা সিনেমা। অপরাজিত, ভবিষ্যতের ভূত, আশ্চর্য প্রদীপ, যত কান্ড কলকাতাতেই – এর মত বিশিষ্ট ছবি উপহার হিসেবে পেয়েছিল চলচিত্র জগৎ। আজ, তার আকস্মিক মৃত্যুতে রীতিমত হতবাক টলিপাড়া।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury