Dhurandhar 2
Dhurandhar 2

Ranveer Singh extortion case: আবারো বলিউডে আন্ডারওয়ার্ল্ডের রমরমা! এবার হুমকি পেলেন রণবীর সিং, চিন্তায় গোটা হিন্দি চলচ্চিত্র জগৎ। ( Bishnoi gang threat )

Bengal Liberty, কলকাতা :

আমেরিকা থেকে একটি ভয়েস নোটে বলা হয়েছে— “সবাইকে খুব উপদেশ দিয়ে বেড়াও, লাইনে না এলে ভুগতে হবে।” এরকমই ঠান্ডা মাথার হুমকির ভয়েস নোট পেয়েছেন বলিউডের ‘ধুরন্ধর’ রণবীর সিং(Ranveer Singh extortion case)। শোনা যাচ্ছে, অনেকদিন ধরেই অভিনেতার কাছে এ ধরনের হুমকি আসছিল। প্রথমে বিশেষ গুরুত্ব না দিলেও এবার সতর্ক হয়েছেন রণবীর। অভিনেতার কাছে ১০ কোটি টাকার দাবি করা হয়েছে।

শুধু এতেই শেষ নয়, এ-ও নাকি বলা হয়েছে যে অভিনেতার কোনও ক্ষতি হবে না, ক্ষতি হবে তাঁর পরিবার ও কর্মীদের। তাঁদের সব তথ্য নাকি হুমকিদাতাদের কাছে রয়েছে। কথা না শুনলে ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Ranveer Singh extortion case
Ranveer Singh extortion case

নতুন করে শুরু হয়েছে গ্যাংস্টারদের রমরমা  (Ranveer Singh extortion case)

বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক নতুন কিছু নয়। ৭০-৮০ দশকে গুঞ্জন শোনা যেত, অনেক বলিউড পার্টিতে নামকরা গ্যাংস্টাররা উপস্থিত থাকতেন। পরবর্তীতে সরাসরি বহু সিনেমায় টাকা ঢালার অভিযোগও ওঠে। কালো টাকা সাদা করার অন্যতম পন্থা হিসেবে চলচ্চিত্র জগতকে ব্যবহার করা হতো বলে অভিযোগ রয়েছে। একসময় রক্তক্ষয়ী খুনোখুনি লেগেই থাকত। ধীরে ধীরে সেই সব ঘটনা কমে এলেও পুরোপুরি হারিয়ে যায়নি। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টাররা।

একসময় রক্তক্ষয়ী খুনোখুনি লেগেই থাকত। ধীরে ধীরে সেই সব ঘটনা কমে এলেও পুরোপুরি হারিয়ে যায়নি। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টাররা।

 

টার্গেটে সলমন, রোহিত, এবার রণবীর  (Ranveer Singh extortion case)

সম্প্রতি বলিউডের ‘ভাইজান’ সলমন খানের এর ওপর হামলার ঘটনা সামনে আসে। সেই কারণে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তিনি। পরিচালক রোহিত শেটির র বাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে জানা যায়, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। এবার রণবীরের ওপর ১০ কোটি টাকার চাপ সৃষ্টি করা হয়েছে। অভিযোগ উঠছে, সবকিছুর নেপথ্যে রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। নিজেদের আধিপত্য বজায় রাখতেই তারা এতটা মরিয়া হয়ে উঠেছে বলে দাবি।

আবার কি মায়ানগরী মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়া নেমে আসবে, নাকি পুলিশ প্রশাসন কড়া হাতে দমন করবে গ্যাংস্টারদের—তা সময়ই বলবে। তবে এমন ঘটনার জেরে আতঙ্ক যে বাড়ছে, তাতে কোনও সন্দেহ নেই।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury