Bengal Liberty
বুধবার ছেলে ইউশকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা যায় অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাকে (Govinda Divorce)। তাঁকে হঠাৎ আদালতে যেতে দেখে নতুন করে শুরু হয় জোর জল্পনা। অনেকেরই ধারণা ছিল, ফের কি তবে গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন সুনীতা?

বান্দ্রা কোর্টে সুনীতা Govinda Divorce
গত কয়েক মাস ধরেই গোবিন্দা ও সুনীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। সেই আবহে সুনীতার আদালতে যাওয়ার খবর সামনে আসতেই বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়। তবে পরে জানা যায়, আদালতে যাওয়ার কারণ সম্পূর্ণ অন্য। গোবিন্দার ম্যানেজার শশী সিনহার দাবি, নতুন কোনও মামলা করতে আদালতে যাননি সুনীতা। বরং ২০২৪ সালে করা বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করতেই তিনি বান্দ্রা ফ্যামিলি কোর্টে গিয়েছিলেন। তাঁর কথায়, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বরং মামলা প্রত্যাহার করাটা তাঁদের কাছে আনন্দের খবর।
আরও খবর
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর গোবিন্দার বিরুদ্ধে বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। হিন্দু বিবাহ আইনের আওতায় স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগও এনেছিলেন তিনি। এরপর থেকেই তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
এরই মধ্যে গত কয়েক মাসে গোবিন্দা ও সুনীতার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিক মন্তব্য প্রকাশ্যে আসে। কমবয়সি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে গোবিন্দার নাম জড়ানো নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীতা। এমনকি গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। সেই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছিলেন অভিনেতা। তবে এবার সুনীতা পুরনো বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করায় আপাতত গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ নিয়ে চলা জল্পনায় ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে।


