Abhishek Banerjee Press Conference
Abhishek Banerjee Press Conference

SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, (Abhishek Banerjee Press Conference) বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা অভিষেকের?

Bengal Liberty Desk, ৩ ফেব্রুয়ারি, দিল্লি: SIR স্তব্ধ করতে ‘জনদরদী মুখোশে’ সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অসঙ্গতিপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee Press Conference)।

অভিষেকের অভিযোগ (Abhishek Banerjee Press Conference)

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমাদের দলের নথি হাতিয়ে নেওয়া হয়েছে” এবং “নামের সামান্য ভুলেই তথ্যগত বিভ্রাটের নোটিস পাঠানো হচ্ছে।” যদিও নির্বাচন কমিশনের আধিকারিকরা পূর্বেই জানিয়েছিলেন , ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতেই SIR প্রক্রিয়া চালানো হচ্ছে। অনুপ্রবেশকারী সহ ভুয়ো ভোটারদের নাম বাতিল করে স্বচ্ছ তালিকা প্রকাশ করাই মূল লক্ষ্য। ফলে কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের প্রশ্নই ওঠে না।

Abhishek Banerjee Press Conference
Abhishek Banerjee Press Conference

‘মাইক্রো অবজার্ভার’ নিয়ে অভিযোগ খারিজ কমিশনের (Abhishek Banerjee Press Conference)

অভিষেকের দাবি, ERO-দের অন্ধকারে রেখে মাইক্রো অবজার্ভাররা সফটওয়্যারে ঢুকে ইচ্ছামতো কাজ করছেন। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে স্পষ্ট জানানো হয়েছিল, মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সম্পূর্ণভাবে নিয়মাবদ্ধ ও পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনওভাবেই তাঁরা একক সিদ্ধান্ত নিতে পারেন না। ERO দের অনুমতি ও নির্ধারিত প্রোটোকল মেনেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে।

Abhishek Banerjee Press Conference
Abhishek Banerjee Press Conference

‘লজিক্যাল ম্যাপিং ডিসক্রিপান্সি’ নিয়ে অপব্যাখ্যার অভিযোগ (Abhishek Banerjee Press Conference)

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, ‘তথ্য অসংগতি’ কলামের নাম বদলে ‘লজিক্যাল ম্যাপিং ডিসক্রিপান্সি’ করা হয়েছে। কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি প্রযুক্তিগত পরিভাষা, যা সফটওয়্যার-ভিত্তিক ডেটা যাচাইয়ের মাধ্যমে করা হয়। নাম পরিবর্তন মানেই তথ্য গোপন—এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করছে কমিশন।

সুপ্রিম কোর্টের নির্দেশ ও তালিকা প্রকাশ প্রসঙ্গ (Abhishek Banerjee Press Conference)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ে দাবি, সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশ করতে বললেও নির্বাচন কমিশন তা করেনি। কিন্তু কমিশনের আধিকারিকরা পূর্বে এই প্রসঙ্গে জানিয়েছিলেন , আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হবে এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই সমস্ত তথ্য প্রকাশ করা হবে। বিচারাধীন বিষয়ে রাজনৈতিক মন্তব্য অনভিপ্রেত ।

Abhishek Banerjee Press Conference
Abhishek Banerjee Press Conference

১২ রাজ্যে SIR, তবু শুধু বাংলাকে ঘিরে অভিযোগ কেন? (Abhishek Banerjee Press Conference)

বর্তমানে দেশের ১২টি রাজ্যে SIR প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কোনও রাজ্য বা দলের বিরুদ্ধে নয়, বরং ভোটার তালিকা নির্ভুল করাই মূল লক্ষ্য। যদি SIR প্রক্রিয়াতে কোনো রাজ্যের আপত্তি না থাকে, তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে কেন এত বিতর্ক সৃষ্টি হচ্ছে?

নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট (Abhishek Banerjee Press Conference)

ভোটার তালিকা সংশোধনে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত নির্বাচন করাই কমিশনের সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়াকে সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার এই চেষ্টা আসন্ন তৃণমূলের নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি তৈরির কৌশল ছাড়া আর কিছু নয়।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury